নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

মানুষ

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

"বন্ধ দুয়ার"

০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে দ্বার।

নাজমা-মিশু-সাকি ভাই, আজ তবে কোথা তারা?
মোদের রক্তে নেতা সেজে, আজ যে দিশেহারা!
মিছিল-মিটিং আর আন্দোলনে কাটাইলে যৌবন,
দুর্দিনে আজ কেন তবে করিলে পলায়ন?

দেশ বদলের নামে যারা জ্বালিয়াছ মহাদাহ,
ভাবিয়াছ কি একবারও, কার বুকে এ দুর্বিষহ?
ইনকিলাব ধ্বনি তুলি আনিলে যে বিপ্লব,
কার পেটে লাথি মারি রচিলে এ উৎসব?

শ্রমিকের ঘামে গড়া ক্ষমতার ওই আসন,
আজ কেন তবে ভাই শুরু হইল প্রহসন?
ক্ষুধার আগুনে পোড়ে নিরুপায় মজুর-প্রাণ,
নেতাদের ঘরে আজ বিলাসের জাগিছে তুফান।

অধিকার আদায়ের নামে যারা নিলে শুধু ভোট,
আজ মোরা পথে বসে, তোমাদের পকেটে নোট।
বিপ্লব আনিয়া দিলে কার ঘরে সুখ-জোয়ার?
মোদের কপালে শুধু বন্ধ এ ঘরের দুয়ার।

-এস এম আজাদ রহমান
০৪ নভেম্বর'২০২৬

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
অধিকার আদায়ের নামে যারা নিলে শুধু ভোট,
আজ মোরা পথের ফকির , তোমাদের পকেটে নোট।
তোমরা হলে জাতির সেবক, আমরা শুধু সেবা দাস,
পাঁচ বছর পর পর এসে দেখাও ছদ্ম ফাগুন মাস।

তোমাদের গাড়ি-বাড়ির বহর, আমাদের ভাঙা ঘরের চাল,
বড় বড় বুলি আউড়ে কেটে গেল ৫৫ সাল!
তোমরা উড়ো সোনার ডানায়, আমরা মাটিতে মরি,
তোমাদের পকেট ভারী করতে মোরা যে সারাদিন খেটে মরি।

নেতা বাবুদের মুখে খই ফোটে, জনগণই সব ক্ষমতার অশেষ,
আমরা না খেয়ে ধুঁকে মরি, তারা নাকি গড়ছে সোনার দেশ!
ভোটের বাজারে চড়া দাম ওঠে আমাদের এই মাথার,
ভোট ফুরালেই আমরা আবার স্রেফ আস্তাকুঁড়ের হকার।

০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪১

এস.এম. আজাদ রহমান বলেছেন: একদম স্বপ্নের শঙ্খচিল !!

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৫:০৩

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: যারা ইনকিলাব স্লোগান দেয়, বাস্তবে তারা অ্যা**নাল(সে//ক্স)ক্লাবের সক্রিয় সদস্য।
-বলাৎকার করতে গিয়ে মাদ্রাসায় শিক্ষক ধরা খায় (মাদ্রাসার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিরাও নির্ঘাত গু/তো খেয়ে যায়)।
-বিদেশে বুয়েট পাস আউট জামায়াত সমর্থক লাল বাদর শিক্ষক ছাগলের সাথে পায়ু/কাম করতে গিয়ে ধরা খায়।

যৌন রুচি কি বিচিত্র এদের? বাদ যাবে না একটি ফুটো.........!

প্রানের ম্যাঙ্গো জুসের বিজ্ঞাপনের কল্যানে সবার জীবন ফ্রুটোময় হলো কিনা তা আমরা নিশ্চিত নই কিন্তু ইসলামী লেবাসধারী মওদুদী ধর্মানুসারীদের জীবন যে ফুটোময় তাতে কোন সন্দেহ নেই।

০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

এস.এম. আজাদ রহমান বলেছেন: হা হা হা, যথার্থ বলেছেন প্রিয় ভাই মুহাম্মদ মামুনূর রশীদ।ধন্যবাদ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৯

সৈয়দ কুতুব বলেছেন: যারা পূর্বে খুন করেছে শ্রমিকদের তারা আজ কবিতা লিখে বলে খুনের বিচার চাই । সো ফানি । :)

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: মানুষ বাঁচে বর্তমান নিয়ে। পেটে ভাতের যোগান দেয়ার মুরদ না থাকলে, ভারত জুজুর ভয় দেখিয়ে আর কত দিন? আর হাসিনার কথিত অপশাসনের গপ্পো শুনিয়েই বা কদ্দিন?

আসলে ভারতের কাছে দেশ বিক্রী হলো কিনা সেই প্রমান রাজাকার ২.০ প্রজন্মের লাল বদররা আজ পর্যন্ত দেশবাসীকে দেখাতে সক্ষম না হলেও যৎসামান্য ডলারের বিনিময়ে তথাকথিত reciprocal agreement এর মাধ্যমে ঠিকই পুরো বাংলাদেশকে বেচে দিলো দুষ্টুরাষ্ট্রের কাছে। যা দেশবাসী জেনেছিলো গুমের ঘটনা হিসেবে পরবর্তীতে দেখা গেলো তা আদতে স্বেচ্ছায় আত্মগোপনের কাহিনী। আর আয়নঘরের গল্প শুনিয়ে জনগনের সাথে করা হয়েছিলো আয়নাবাজি।

০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: আয়না ঘরের গপ্প আর খাচ্ছে না, তাই নতুন কিছুই ধান্ধায় সক্রিয় তারা। ধন্যবাদ প্রিয় ভাই মুহাম্মদ মামুনূর রশীদ।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: একদম!! গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.