| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা কিনতে চাই, ভালোবাসা!!
সহজ সরল ভালোবাসা
কচি ,বেদাগ ভালোবাসা
ভালোবাসা কিনতে চাই, ভা্লোবাসা!!
বর্ষায় মেহেদির কাচাপাতার মতো গভীর রঙের ভালোবাসা,
ফুলের নতুন কুড়ির মত ভালোবাসা।
ভালোবাসা কিনতে চাই, ভালোবাসা!!!
রক্তে লেখা চিঠির শব্দের দামে ভালোবাসা কিনতে চাই।
ভোরের না ছোঁয়া শিশিরের দামে ভালোবাসা কিনতে চাই।
নিঃশব্দে অশ্রু ফোটার দামে ভালোবাসা কিনতে চাই
টিউশনির না পাওয়া বেতনের দামে ভালোবাসা কিনতে চাই,
চোখের কালি দিয়ে ভালোবাসা কিনতে চাই।
ভালোবাসা কিনতে চাই ভালোবাসা!!!
আদর করা ভালোবাসা চাই,সোহাগ করা ভালোবাসা
রাগ করা ভালোবাসা চাই
অভিমান করা, হতবুদ্ধি হওয়া, ভ্যাবাচ্যাকা খাওয়া ভালোবাসা
উটকো জেদে ভাংচুর করা উন্মত্ত ভালোবাসা চাই
খামচি দেয়া থাবা দেয়া ভালোবাসা চাই
আড়চোখে তাকিয়ে থাকা , দুষ্টামির সুযোগ খোঁজা ভালোবাসা চাই
কথায় কথায় বিরক্ত করা ,শব্দ করে জানলা খোলা ভালোবাসা চাই।
রক্তে লেখা চিঠির শব্দের দামে, অক্ষরের দামে ভালোবাসা চাই
চা আর কেকের দামে , ঘামের দামে, শ্রমের দামে ক্লান্তিহীন ভালোবাসা চাই।
একবেলা অভিমানের দামে, দুবেলা ভালোবাসা চাই।
এক প্রহর দুঃখের দামে বিকাল জোড়া ভালোবাসা চাই।
ভালোবাসা চাই, ভালোবাসা!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০২
আমান দ্যা ফারসিয়ার বলেছেন: ধন্যবাদ ।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০২
চাঁদগাজী বলেছেন:
আবেগ আছে, আবেদন নেই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৪
আমান দ্যা ফারসিয়ার বলেছেন: আবেগেই লিখি, মনটা যখন আবেগ সামলাতে পারেনা তখনি লিখি, কবি হওয়ার জন্য লিখিনা।
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৫
অন্ধ আইন বলেছেন: সহজ সরল ভালোবাসা চাই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২২
আমান দ্যা ফারসিয়ার বলেছেন: দাম দিয়ে কিনে ফেলুন। ![]()
৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫০
বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেকটা হেলাল হাফিজের 'ফেরিওয়ালা' কবিতার মতো হয়েছে। হেলাল হাফিজ কষ্ট বিক্রি করেছে আর আপনি ভালোবাসা কিনতে চাচ্ছেন।
বুঝা যাচ্ছে ভালোবাসার কাঙাল আপনি। ভালোবাসাহীন জীবনে একফোঁটা ভালোবাসা সবাই পেতে চায়। তাতে হয়তো জীবনটা অর্থবহ হয়ে উঠতে পারে।
৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫২
আরণ্যক রাখাল বলেছেন: হুম| ভালবাসা যতোই চাইবেন ততোই পাবেন না, এক্সপেরিয়েন্স থেকে বলছি
৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২১
নিলু বলেছেন: কিনতে দাম দিবেন কতো , কম দরে কিন্তু বেচবো না
৭|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০
দিশেহারা আমি বলেছেন: এত ভালবাসা পাইবেন কই?
এক কাজ করেন,সৌদি চলে যান।শুনেছি ওখানে এত ভালবাসাবাসি যে জেন্ডার ও কোন সমস্যাই না
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৫
তানভির আলম অভি বলেছেন: কিনে ফেলুন।
ভালো লাগলো লেখাটা।