নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমান দ্যা ফারসিয়ার

মানুষ হতে শিখছি, বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র।

আমান দ্যা ফারসিয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমার খোজে....

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩

আমি ছুটেছি তোমার খোজে
খোলা প্রান্তর, ধু ধু মরুভুমি বা আর্কটিকের মেরুতে নয়
আমি ছুটেছি তোমার খোজে
আটলান্টীকে বা কোন মহাসাগরের তরঙ্গে নয়
নয় হিমালয়, আল্পস বা রকির চুড়ায়
আমি খুঁজেছি তোমায় নিরস বইয়ের পাতায়
আমি খুজেছি তোমায় শুকনো কাটখোট্টা নোটবুকে
কলমের ডগায় , পেন্সিলের নিপে, কাগজের লেখায়, আমি তোমারে খুজেছি
অজস্র কবিতার মাঝে আমি তোমায় খুজেছি
অফিসের ডেস্কে ফুলদানিতে আমি তোমায় খুজেছি
আমার বাধতে না পারা টাইয়ে আমি তোমায় খুজেছি
আমার অগোছালো রুমে আমি তোমায় খুঁজেছি
তোমার স্পর্শ খুজেছি, তোমার সুগন্ধি খুজেছি,
তরকারিতে তোমার চুলের টুকরা খুজেছি,
লাল সবুজ শাড়িতে, বকুল ফুলের মালায়- গাদা হলুদে তোমায় খুজেছি
তোমার এলোমেলো করে রাখা মেকাপ বক্স আর ড্রেসিংটেবিলে
আমার সাজানো গোছানো কাপড় রাখার তাকে,
প্রসাধনী দোকানে কাজলের স্টলে, চুড়ির দোকানে, ফিতা ক্লিপের ভিড়ে
বাসায় ঢোকার সময় কলিং বেলের পর, দরজার ওই পারে আমি তোমাকেই খুঁজেছি
রাগের সময় তোমাকে খুজেছি, রাগ করার সময় তোমাকে খুজেছি
যখন শাসন করার কেউ নেই তখন তোমাকে খুজেছি,
যখন ভালোবাসার কেউ নেই তখন তোমায় খুজেছি
যখন আমি সীমার বাইরে বিব্রত , অসহায়, তখনো তোমায় খুজেছি
আমার শক্তিতে তোমায় খুঁজেছি
দুর্বলতায় তোমায় খুজেছি... প্রত্যহ নতুন করে তোমায় খুজে চলেছি..
এ খোজার কোন শুরু নেই-শেষ নেই।
- Amanullah Mahabub

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫

আবদুর রব শরীফ বলেছেন: রূপকথায় নয়, এভাবে বাস্তবতা উপলব্ধিতে খুজে নিবো প্রিয় তমা কে...

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৩

আমান দ্যা ফারসিয়ার বলেছেন: এক্সাক্টলি !!! :)

২| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৪

তুষার কাব্য বলেছেন: বেলা শেষে তাকে খুঁজে পান এই শুভকামনা থাকলো :)

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৪

আমান দ্যা ফারসিয়ার বলেছেন: ধন্যবাদ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.