| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিকেত বৈরাগী তূর্য্য
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে দিবসটি পালন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিকগুলো তুলে ধরে বলেন, মার্কিন স্থপতি লুই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন যেমন বাংলাদেশের গর্ব, তেমনি বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী ফজলুর রহমান খান যুক্তরাষ্ট্রের আধুনিক স্থাপত্যে অনন্য অবদান রেখে দুই দেশের সম্পর্ককে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে অন্যায্য এক বিমান হামলায় প্রাণ হারানো আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করতে গত ৩ জুলাই ইরান যায় বাংলাদেশের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি দেশটির রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান।
বিষয়টাকে কী বলা যায়? মুনাফেকি নাকি Diplomatic situationship?
০৯ ই জুলাই, ২০২৬ রাত ৯:৫০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হয় এদিক হয়তো ওদিক। এখানে মাঝামাঝি থাকা মুনাফেকি।
২|
০৯ ই জুলাই, ২০২৬ রাত ৯:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক
অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে দিবসটি পালন করা হয়।
............................................................................................................
দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব বলতে আপনি কি বুঝেন ?
দীর্ঘদিন তারা আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করে গেছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়
পাকীস্হানের পক্ষে সপ্তম নৌ বহর পাঠায়াছে !
ইতিহাস কি ভুলে গেলেন ? নাকি নূতন করে লিখতে চাচ্ছেন ???
১০ ই জুলাই, ২০২৬ রাত ৩:৩২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমার বক্তব্য না, তাদের বক্তব্য
৩|
০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:২৫
সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত কে আপনারা ভালো হতে দিবেন না । ![]()
১০ ই জুলাই, ২০২৬ রাত ৩:৩২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তারা যা ভালো মনে করেন।
৪|
১০ ই জুলাই, ২০২৬ রাত ১২:০৩
মাথা পাগলা বলেছেন: আম্রিকা বাংলাদেশকে দাস বানাইয়া বাংলাদেশের সংসদের সামনে আম্রিকার স্বাধীনতা দিবস পালন করাতে পাকিস্তানপন্থীরা আনন্দ-উল্লাস করছে , কারন আম্রিকা তাদের বাংলাদেশে স্বাধীনতার উপহার দিয়েছে। আর কিছু বেকুব সুশীল না বুঝে এইটার সাথে তাল মেলাচ্ছে।
১০ ই জুলাই, ২০২৬ রাত ৩:৩৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সময়টা তাদের।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৪
রাসেল বলেছেন: আমার মনে হয়, ইহা প্রতিটা কাজের আলাদা মূল্যায়ন।