নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরাফাত হোসেন মুন্না

কাব্যিক সব স্বপ্নের সাথে বাস করা এক মানুষ ।

আরাফাত হোসেন মুন্না › বিস্তারিত পোস্টঃ

তবুও বেঁচে থাকি

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৪

তবুও এক বুক কষ্ট নিয়ে বেঁচে থাকি -

বেঁচে থাকি নতুন ভোরের আশায়,

চাতকের মতো হন্য হয়ে খুঁজে বেড়াই -

জীবন, প্রেম, নির্ভরতা ।



রাত্রির দীঘল আঁধারের মাঝে,

হয়তো এক প্রস্থ খোলা জানালার পাশে,

ছায়াদের নিস্তব্দতায়,

কখনো বা সন্ন্যাসীর অন্তহীন নিশ্চল যাত্রায় –

এক বুক স্বপ্নের সংশয়ী দৃষ্টি আর আকাঙ্ক্ষায় –

ওই আকাশের পানে চেয়ে থাকি অবিরাম ।

সকাল, দুপুর, বিকেল গড়িয়ে আবার রাত,

কখনো জ্যোৎস্না, কখনো মেঘ –

কখনো অমাবস্যার অবাধ্য আবেগ ।



তবুও বেঁচে থাকি,

স্বপ্নচারী এই ক্লান্ত আমিটাকে সঙ্গী করে,

বিরহী গানের বেদনা আর দুঃখকে শৃঙ্খল পরিয়ে-

আমি বেঁচে থাকি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.