| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বুক হতাশার মাঝে এক ফালি চাঁদ
খন্দকার সাইফুর রহমান আরিফ
জোছনায় স্নাত হয়ে নয়;
ঘামে জর্জরিত,
উদর পূর্তি করে নয়;
বরং ভীষণ ক্ষুধার্ত,
চারিপাশে নিত্য দিনের হাহাকার;
কি যে নেই তার হিসেব মিলাবার,
কি হবে হিসেব কষে?
যখন ঘরে দুধের শিশুর কান্নার রোল;
তখন কি আর স্থির থাকে পিতার গোল।
দ্রব্য মুল্য বাড়ার গতির সাথে;
একাত্ব হতে পারছি না কোন মতে,
বেতন তো স্থির কেমনে করি বাজেট?
বাসা ভাড়া আর বিল দিতেই ফাঁকা পকেট,
জ্যামিতিক হারে দ্রব্য মূল্য বাড়ার হার;
হিমশিম খেতে হচ্ছে বারংবার,
ভাবছি চাটকি বাটকি গোল করে
চলে যাবো এ শহর ছেড়ে।
যখনি ছোট্ট মেয়ের হাসি মাখা মুখ দেখি;
এ যেন তপ্ত মরুভূমির বুকে হিমেল হাওয়া,
এ যেন শত না পাওয়ার মাঝে সব ফিরে পাওয়া,
এ যেন হৃদয় আঁকড়ে ধরার এক মায়াবি ফাঁদ;
এক বুক হতাশার মাঝে এক ফালি চাঁদ;
উকিঁ মারে মৌন আকাশে,
সব গ্লানি যেন ধুয়ে মুছে যায়,
এক ঝটকায় এক নিমেষে।
২৪/১০/২০২২
মহাখালী, ঢাকা
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৫
খন্দকার সাইফুর রহমান আরিফ বলেছেন: ব্লগে আমার প্রথম লেখা। সকলকে পড়ার আমন্ত্রণ রইলো।