নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই সাধারণ, একটু কাব্যিক, রসাত্মক।

চার্লি

চাকুরীজীবি

চার্লি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি ভালবাসি, রাগ এর থেকে বেশি।

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

হাত ছাড়বো না, যদি তোমাকে ছেড়েই দিলাম
তাহলে কেমন ভালবাসলাম তোমায়?
মনে আছে তোমার?
কড়া রোদে দু'জনে হাটছিলাম হাইওয়ে দিয়ে,
পথচারীর আনাঘোনায় তোমার হাত-ই
ধরতে পারছিলাম না। সেকেন্ড পার হতেই হাত
ঝাঁকিয়ে ছেড়ে দিতে। সেই প্রথম দু'হাত এ
কানামাছি খেলতে খেলতেই হাত
ধরতে শেখা। তারপর কতো পার্কে বসে,
রিক্সা চড়েও হাত ধরা। আমার
প্রতি যদি তোমার ভালবাসা না থাকতো,
যদি আমাকে নিয়ে স্বপ্ন
না দেখতে তাহলে হয়তো তোমার সুখের জন্য
হলেও সরে যেতাম। আমিতো নিশ্চিত ভাবেই
জানি তুমি আমাকে ভালবাসো। তবে কেন হাত
ছেড়ে যেতে বলছো? আজ তুমি ছোট খাট ভুল
কর বলেই কি ভুল
বুঝেতোমাকে ছেড়ে যেতো হবে?
মনে আছে তোমার? আমি তোমার হাতটাও
ঠিকমত ধরতে পারতাম না, প্রথম ধরায় ই
ব্যাথা পেয়েছিলে তুমি। আজ এই হাত
ছেড়ে দিবো আমি?
ভালবাসি তোমাকে এতো বেশি যে, রাগ
করে দুই মিনিটের বেশি থাকতে পারি না।
যদি তুমি কেঁদে ফেল!!! ভালবাসি ভালবাসি,
রাগ এর থেকে বেশি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:

ব্লগিংএ স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.