নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ রিয়েল লাইফ, এ রিয়েল ড্রামা ........

ঘূর্নী

ভ্রমণ পিপাসু আমি

ঘূর্নী › বিস্তারিত পোস্টঃ

নিরাপত্তার স্বার্থে বালির ট্রাক .......

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

চারিদিকে শুধু হরতাল অবরোধ। জালাও পোড়াও ধর পাকড়। প্রতিদিন অফিসে যাতায়াত করাই বিপদজনক। নিরাপত্তার অভাব চারিদিকে। কথন কোন সময় ককটেল বা বোমা বাষ্ট হয় ...চলতি পথে এই আতঙ্কই তাড়া করে ফেরে।
এরই মাঝে একদিন সকালে ঘুম থেকে উঠে মদন বাবু বারান্দায় গিয়ে দাড়ালেন। কুয়াশ দেখার জন্য। প্রতিদিন সকালে কতটা ঘন কুয়াশা পড়েছে সেটা দেখা মদন বাবুর একটি শখের অভ্যাস। সেই অভ্যাসবসত আজ সকালে বারান্দায় গিয়ে দাড়ালেন। দেখেন বাসার সামনে বালু ভর্তি একটি ট্রাক। পাশের বিল্ডিং এর সামনে দাড়িয়ে আছে খোয়া ভরা আরেকটি ট্রাক। মদন বাবু ভাবলেন সারা বছরই তো রাস্তা খোড়াখুড়ি চলে, হয়তো সেই রাস্তার কাজের জন্যই ট্রাক গুলো এসেছে। কিন্তু তিনি দেখলেন যে ইট বা বালুর ট্রাক আনলোড হচ্ছে না বা এর জন্য কোন শ্রমিকও নেই। ব্যপারটা কি ? মদন বাবু বিষয়টা বোঝার জন্য বাসা থেকে বের হতে চাইলেন। কিন্তু দেখলেন সেখানেও বিপত্তি। কে বা কারা বাইরে থেকে তালা মেরে দিয়েছে। আরে এ কি ব্যপার। ঘরের সামনে ইট বালুর ট্রাক, বাহির থেকে দরজায় তালা .... রীতি মত চমকে যাবার মতো বিষয়। তিনি তার গিন্নীকে ডাকলেন।
ঃ সীতা! ও সীতা !! দেখে যাও কি সব হতে চলেছে? মদন বাবুর বউ রান্না ঘর থেকেই জবাব দিলেন। ঃ বলি কি হয়েছে? সাত সকালে ঘুম থেকে উঠে চেচাচ্ছ কেন? লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকো। গিন্নীর জবাব শুনে মদন বাবুর মেজাজ আরো চড়ে গেলো। তিনি গজ গজ করতে কতে রান্না ঘরে গিয়ে বল্লেনঃ শুয়ে থাকবো মানে? কয়টা বাজে দেখেছো? অফিসে যাব না? বাইরে থেকে তালা মেরেছে কে ? বাইরে যাব কিভাবে? কি বলছ তুমি এসব? মদনবাবুর কথা শুনে সীতা মুচকি হেসে বল্লোঃ কেনো তুমি জাননা! এই পরিস্থিতিতে আমাদের নিরাপত্তার জন্য যা যা করার দরকার সব করা ঘোষণা দিয়েছেন আমাদের প্রধানমুন্ত্রী ... আর এখন তো দেশে এইভাবেই ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়!! ঘরের মধ্যে আটকে রেখে ..... । গিন্নীর উত্তর শুনে মদন বাবু থ হয়ে থাকলেন। তারপর বল্লেন, তুমি বাজার করবা কিভাবে? অসুস্থ্য হলে হাসপাতালে যাবা কিভাবে? তোমার বাসায় মানুষ আসবে কিভাবে? গিন্নী বল্লো .... বাজার না করতে পারলে না খেয়ে মরব, হাসপাতালে যাব না, বিনা চিকিৎসায় মরব, অতিথি মেহমানেরও সৎকারে আসার প্রয়োজন নেই, তারপরেও জান মালের নিরাপত্তা তো দরকার ..তাই না বলো ....!! :P:P:P

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

বিডি আইডল বলেছেন: হাসিনা বাঙালীরে মদন পাইছেতো তাই

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

ঢাকাবাসী বলেছেন: আমার পৃথিবীর সবচাইতে নিকৃস্ট জাতি।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬

আহলান বলেছেন: হাসুম না কান্দুম . .. :( :(

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:

খালেদা জিয়া আউট

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

ঘূর্নী বলেছেন: কেউই চিরস্থায়ী নয় ......... আমরা সেটা ভুলে যাই্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.