| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলে বেলায় যখন "সোনার হরিন" নামক শব্দটা শিখলাম তখন থেকেই এর নানা বিধ ব্যাবহার আমাকে ভীষন আনন্দ দিয়েছে এবং এখনো দিচ্ছে।নাটকে দেখতাম নায়ক চাকরি নামক সোনার হরিনের পিছনে ছুটছে আর নাইকা হাপিত্যস করছে কিন্তু চাকরি আর হয়না। তখন বুঝলাম যা হোয়া খুব জরুরী বা উচিত তা না হোয়ার সাথে সোনার হরিনের মিল আছে। তবে কিছুদিন হল সোনার হরিন এর দেখা পাচ্ছি, আমাদের রাজনৈতিক নেতাদের বদৌলতে, সংলাপ, সমঝোতা, শান্তি এগুলোই এখন সোনার হরিন আর যা এখন পাওয়া যাচ্ছে পেট্রল বোমা আর পুলিশের গুলিতে। কুকুর সম্পর্কে একটা বহুল প্রচলিত গালি আছে, এবং মজার বিষয় হল পৃথীবির প্রায় সব মানুষই এই গালিটা কম বেশি জানে। মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে বেচারা কুকুর মানুষের এত বিশস্ত হোয়ার পরেও গালিটা তার ভাগেই কেনো পরলো।যাই হোক এই গালিটার একটা ভিন্ন রুপ তুলে ধরে ছিলেন হানিফ সংকেত এবং সেটা হলো বাচ্চা কুকুর।বাচ্চা কুকুর এর সাথে মনে হয় আমাদের সবারই ছোটবেলার কিছু স্মৃতি আছে, ছোট বাচ্চারা ছোট একটা কুকুর পেলে আদর করে, এরপর এর গলায় দড়ি বেধে সার্কাস করে, তারপর বিরক্ত হলে লাথি গুতা এমনকি মার পর্যন্ত দেয় এবং কেও না ঠেকালে বেচারা কুকুরের মৃত্যুও হয়। আমাদের জনগন এখন সোনার হরিনের চাপে সব বাচ্চা কুকুর, ঠেকাবে কে????
©somewhere in net ltd.