নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অঝোর ধারা

মৃত্যুঞ্জয়

মৃত্যুঞ্জয় › বিস্তারিত পোস্টঃ

ইলিশ মাছ ১০ টাকা !!!! :-& :-& :-&

১৩ ই জুন, ২০১৪ রাত ১০:০৫

আমি তখন ছোট, ক্লাস থ্রি তে পড়ি, থাকি পুরান ঢাকার আব্দুল হাদি লেন এ। ছোট খাট জিনিস আনতে শিখেছি। তো এই অবস্থায় আম্মুর মিষ্টি কুমড়া লাগবে। আমাকে ১০টাকা দিয়ে বললেন যাও, মিষ্টি কুমড়া নিয়ে আসো, আর দর দাম করে নিবা।



আমি দৌড়ে বাজারে গেলাম এবং দর দাম করে দুই টুকরা মিষ্টি কুমড়া কিনে এক মাছের দোকানে দেখলাম মাছ বিক্রি করছে। তো আমি বড়দের ঢঙ্গে জিজ্ঞাসা করলাম (আমি তখনো মাছ চিনিনা) মাছ কত?? লোকটি বলল ১০টাকা পিস।আমি বাসায় চলে আসলাম। আম্মু কুমড়া দেখে খুশি হলেন। এবং বললেন এইভাবে বাজার করতে করতে আমি শিখবো।



আমি গর্বে ফুলে গিয়ে আম্মুকে বললাম আম্মু বাজারে ইলিশ মাছ বিক্রি করছে ১০ টাকায়। আম্মু আর নানু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। :-& :-&

তখন নানু আম্মুকে বললেন দে ওকে ১০টাকা দে, মাছ চিনুক।



আমি দশ টাকা নিয়ে দৌড়ে মাছ কিনে নিয়ে আসলাম। আর আমার মাছ দেখে আম্মু আর নানু দুজনেই হেসে কুটিকুটি। =p~ =p~ =p~



তখন তারা আমাকে মাছের নামটি বলে দিলেন।



সেটি ইলিশ ছিলোনা, সেটি ছিলো নলা মাছ :#> :#>



আমি এখনো সব মাছ চিনিনা, কিন্তু এই নলা মাছটি আমি ভালই চিনি। :#> :#>

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৪৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: তবে আমি কিন্তু ছোটবেলাতে ১০টাকা বা তারও কমে জেনুইন ইলিশ মাছ কিনেছি.......

১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:২৪

মৃত্যুঞ্জয় বলেছেন: তাই নাকি :-* :-*

২| ১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৪৯

সোজা কথা বলেছেন: হাহাহা! নলা, ইলিশ একাকার!

১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:২৫

মৃত্যুঞ্জয় বলেছেন: জী জী :( :( নলা, ইলিশ একাকার :#> :#> :#>

৩| ১৪ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৬

অপাপবিধ্য বলেছেন: nostalgic

১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:২৬

মৃত্যুঞ্জয় বলেছেন: আমরা সবাইতো কম বেশি তাই :)

৪| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
নলা হল ইলিশ
ছিলাম কেমন ফুলিশ ;) :P
এখন চিনি ইলিশ
দাম শুনে হই ফুলিশ!!! :-/ :(

১৬ ই জুন, ২০১৪ রাত ১:৪৩

মৃত্যুঞ্জয় বলেছেন: সুন্দর কবতে ;)

এখন চিনি ইলিশ
দাম শুনে হই ফুলিশ

ধন্যবাদ বিদ্রোহী :)

৫| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২

হাসান মাহবুব বলেছেন: ম্যালাদিন পর ব্লগে আইলেন। আছেন কিরকম?

১৬ ই জুন, ২০১৪ রাত ১:৫১

মৃত্যুঞ্জয় বলেছেন: :-& :-& B:-) B:-) :-* :-* :-/ :-/

মাহাবুব ভাই :-/ :-/ :-/

কেমন আছেন ভাই? ভুলেই গেছেন।
ভাই এমন এক চাকরি করি নিজেকে সময় দেয়ার সময় থাকেনা মাঝে মাঝে। :(

তা তো প্রায় এক বছর হবে

মাহবুব ভাই আপনার নাম্বার টা ইনবক্স করেন না ভাই। কথা বলি :)
পুরানো সাথি দেইখা ভালা লাগছে ;)
ভালো থাকবেন

৬| ১৬ ই জুন, ২০১৪ রাত ১:৫৯

চাঙ্কু বলেছেন: ইলিশ মাছ মনে হয় কয় দিন পরে জাদুঘরে গিয়ে দেখা লাগবে !!

২৮ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৩

মৃত্যুঞ্জয় বলেছেন: চাঙ্কু ভাই কয়েকদিন পর ইলিশ ছেলে মেয়েদের হাতে একে দেখাতে হবে ;)

তো প্র্যাক্টিস করে রাখেন ;)

৭| ০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৩

ঢুকিচেপা বলেছেন: দাদা কখনও যদি অফলাইনেও আপনার পোস্ট দেখতে আসেন সেই আশাতে রেখে গেলাম আপনাকে উৎসর্গ করে লেখাটা।

১৮ ই জুলাই, ২০২৬ রাত ১০:৩৬

মৃত্যুঞ্জয় বলেছেন: দুঃখিত অনেক দেরি করে ফেলেছি ঢুকিচেপা। পোস্ট টি সরিয়ে ফেলা হয়েছে। আফসোস থেকে যাবে আমাকে উতসর্গ করে লেখাটি না পড়তে পারার জন্য। আর জেনে গর্ব হচ্ছে আমার মত একজন নগণ্য ব্যাক্তিকে উতসর্গ করে কেউ কিছু লিখেছেন। ভালো থাকবেন। আপনার কথা মনে করে হলেও লেখার চেষ্টা করবো।

৮| ২৬ শে মে, ২০২১ সকাল ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: আমি যখন বাজার করতাম, তখন এই ঢাকার বাজারেই পাঁচ সিকে (এক টাকা পঁচিশ পয়সা) দিয়ে একটা বড় সাইজের ইলিশ পাওয়া যেত । ওজন এক সেরের (কেজি এর কাছাকাছি প্রায়) নীচে হলে এক টাকাতেই পাওয়া যেত। গরুর গোস্ত ছিল দুই টাকা সের, খাসীর তিন টাকা। চাল এর সের ছিল দশ আনা (বাষট্টি পয়সা), একটু নিম্ন মানের হলে আট আনাতেও (পঞ্চাশ পয়সা) পাওয়া যেত।

১৮ ই জুলাই, ২০২৬ রাত ১০:৩৮

মৃত্যুঞ্জয় বলেছেন: ভাই আপনি তো পাকিস্তান আমল থেকে উঠে আসছেন দেখছি। এগুলা তো আমার দাদাকে বলতে শুনতাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.