| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির মির্জা আব্বাস অসুস্থ হবার পর কিছু বিএনপি সমর্থক এর দায় খুবই ন্যক্কারজনকভাবে নাসিরুদ্দিন পাটোয়ারীর উপড় চাপাতে চাইছে !! অসুস্থ মির্জা আব্বাসের ছবি দিয়ে এরকম এক সমর্থক লিখেছেন যে, কারো বাজে আচরণে মানসিক চাপ ও নির্যাতনের ফলে কি ব্রেইন হ্যামারেজ হতে পারে, চিকিৎসা বিজ্ঞান কি বলে?
হ্যাঁ, কারো বাজে আচরণ, মানসিক নির্যাতন বা দীর্ঘদিনের তীব্র মানসিক চাপ সরাসরি ব্রেইন হ্যামারেজ ঘটায়—এমনটা সবসময় বলা যায় না। তবে চিকিৎসা বিজ্ঞান বলছে, তীব্র মানসিক চাপ ব্রেইন হ্যামারেজের ঝুঁকি বাড়াতে পারে। ………… আইন বলছে: মানসিক নির্যাতন অপরাধ হিসেবে গণ্য হতে পারে, যদি তার ক্ষতিকর প্রভাব প্রমাণ করা যায়। সমাজবিজ্ঞান বলছে: এটি গুরুতর স্বাস্থ্য ও সামাজিক সমস্যা!!!!
Politicians are public servants and politicians are expected to accept criticism । আমেরিকা , কানাডায় তাদের মন্ত্রী, প্রেসিডেন্টদের নিয়ে ন্যশনাল টেলিভিশন বা মিডিয়ায় পর্যন্ত ডার্টি জোক করা হয় । সমালোচনা নেবার সাহস না থাকলেতো রাজনীতি করা উচিত না। ১৭ বছর এই দেশটায় বাকস্বাধীনতা বলতে কিছু ছিল না। বুদ্ধিজীবি নামধারী চাটূকারের দল নিজস্ব স্বার্থ হাসিলে দল ও রাজনীতিবিদদের বিরুদ্ধে যে কোন বক্তব্য বা কর্মকান্ড বিভিন্ন ট্যগিং কালচারের মাধ্যমে দমন করে চলত। ১৪০০ + রক্তের বিনিময়ে ফ্যসিবাদ বিদায় নেবার পরে যদি ক্ষমতায় এসে বিএনপিপন্থী বুদ্ধিজীবিরাও একই কায়দায় বাকস্বাধীনতা হরনের চেষ্টা চালায় , তবে এর চাইতে নিকৃষ্টতো আর কিছু হতে পারে না।
তবে বিএনপি সরকার এবং মির্জা আব্ববাসের পরিবারকে ধন্যবাদ চাটুকারদের চাটুকারীতার ফাঁদে পা না দিয়ে বিচক্ষন ভুমিকা রাখার জন্য।
২|
১৪ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৭
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনাকেই গুনিনাই! তুমি কোন চ্যাটের বাল মির্জা আব্বাস-নাসির উদ্দিন পাটোয়ারী
আপনি এনসিপির কোন পদে আছেন ? শুনলাম রুমিন ফারহান যোগ দিতে পারেন আপনাদের দলে ।
১৪ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৩৩
ঢাবিয়ান বলেছেন: অনলাইনে খালি protest agaist trump , putin ইত্যাদি সার্চ দিয়া দেখেন ! রাজনীতিবিদ নামের জনগনের সেবকরা যদি জনগনের সমালোচনা না নিতে পারে , তবে রাজনীতিতে আসার দরকার কি ?
৩|
১৪ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:১৩
অর্ক বলেছেন: জোক আর সরাসরি গালি এক না! তবে এটা ঠিক যে, সেজন্য মির্জা আব্বাস অসুস্থ হয়নি। যারা এ দাবি করছে, অতি উৎসাহী ও ভুল করছে। ভবিষ্যতে আরও কি যে হবে!! কোথায় যেন দেখলাম জামাত নেতার দাঁড়ি টেনে ছিড়লো বিএনপি নেতা। বাড়াবাড়ি করলে তারেক জিয়াও নিজ হাতে শফিকের দাঁড়ি টুপি টেনে ছিড়ে ফেলবে। একটু সেটেল্ড হতে দেন। বছর যাক। তারেক জিয়া শেখ হাসিনা না। আন্দোলন ফান্দোলন করতে গেলে পুলিশ লাগবে না নেতাকর্মীদের ছেড়ে দেবে মাঠে। পিটিয়ে তক্তা বানাবে। বিএনপির চাঁদাবাজ আছে ঢাকা শহরে লাখের ওপর। ওদের নিয়ে জামাত ভোটের আগের বহুকিছু বলছে। ওরা সেটা ভোলে নাই। খালি অপেক্ষায় মাঠে নামুক, আন্দোলন হোক। সেই মার দিবে। আপনি উঁহু খারাপ খারাপ চার লাইন পোস্ট দিবেন।
১৪ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৫২
ঢাবিয়ান বলেছেন: বিএনপি যদি ভিন্নমত দমনে লীগের স্টাইলের পুনরাবৃত্তি করে তবে তার ফল ভাল হবে না।সংসদে জুলাই গনঅভ্যূত্থানে নিহত শহীদদের নাম উচ্চারিত হয়ে শোক প্রস্তাব রাখা হয়েছে। এই শহীদেরা ফ্যসিবাদ হটিয়ে ভিন্নমত প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছে। বিএনপির অতি উৎসাহী কিছু স্বার্থলোভী দালালরা বিএনপিকে বিভ্রান্ত করে লীগের পথে হাটাতে চাইলে পরিনাম ভাল হবে না। আশা করি বিএনপি সে রাস্তায় হাটবে না।
৪|
১৪ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০
নিমো বলেছেন: সব সিলিং পংয়ের দোষ-বয়ানে বোচো আরমান।
১৪ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৩৫
ঢাবিয়ান বলেছেন: মানে কি ????
৫|
১৪ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৫২
ভুয়া মফিজ বলেছেন: বিএনপির মির্জা আব্বাস অসুস্থ হবার পর কিছু বিএনপি সমর্থক এর দায় খুবই ন্যক্কারজনকভাবে নাসিরুদ্দিন পাটোয়ারীর উপড় চাপাতে চাইছে !! এইটা তো দেখি বিরাট দিগদারী ব্যাপার!!!!
এই ব্লগে আমি আর আমার বড়ভাই চাগা, এই দুইজনই তারেক জিয়ারে ''খাম্বা তারেক'' কইছি। এখন মনে করেন, তারেকের যদি হার্ট এটাক হয় তাইলে কি আমরা নিরীহ দুই ভাই এর জন্য দায়ী হইতে পারি? ![]()
১৪ ই মার্চ, ২০২৬ দুপুর ১:০৩
ঢাবিয়ান বলেছেন: খালিতো আপনে না টাইম ম্যগাজিনও কইসে। অতি উৎসাহী ছাপড়ির দল পারলে টাইম ম্যগাজিনের বিরুদ্ধে গিয়া সেই দেশে অভিযোগ করুক! কি আর কমু! মির্যা আব্বাসের ছেলে বিচক্ষন স্ট্যটাস দেয়ায় ছাপড়ির দলের রাগ গিয়া পড়সে তার ছেলের উপড়। তারে পর্যন্ত অনলাইনে গালাগালি করতেসে। বিএনপির পতন এরাই ডেকে আনবে নো ডাউট।
১৪ ই মার্চ, ২০২৬ দুপুর ১:০৫
ঢাবিয়ান বলেছেন: বেগম জিয়ার উদ্দেশ্যে যে পরিমান আক্রমনাত্মক ভাষা ব্যবহার করতেন গাজী সাব , খালেদা জিয়ার মৃত্যূর দায় তার উপড় চাপানি যাইতে পারে ![]()
৬|
১৪ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:২৯
জিকোব্লগ বলেছেন:
দুর্গন্ধময় সোনাগাজীর ব্লগে করা নোংরা ও বাজে আচরণ উহার চামচা ব্যতীত অনেক ব্লগারের ব্রেন
হেমোরেজের ঝুঁকি বাড়িয়েছে। এটি প্রমাণিত। পোস্ট অনুসারে আইনগতভাবে এটি একটি অপরাধ।
কাজেই সোনাগাজী একজন ক্রিমিনাল বা অপরাধী।
১৪ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮
ঢাবিয়ান বলেছেন: হা হা এত দুর্বল মস্তিষ্ক / হার্ট নিয়া ব্লগিং করার দরকারটা কি ? কেউতো আর বাধ্য করে নাই করতে । ![]()
৭|
১৪ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: এখনকার দিনে লোকজন গালিগালাজকে স্বাভাবিকভাবে নেয় হয়তো, কিন্তু আগের প্রজন্ম এগুলো হজম করতে পারে না। হজম করতে পারার কথাও না। আমার মনে হয় এসব গালিগালাজকে স্বাভাবিকীকরণ সংগত নয়। আমি একজনকে গালি দিলে সেও গালি দেবে। সহজ হিসেব। আমি, আমরা হয়তো স্বাভাবিকভাবে নেব, কিন্তু মা-বাবা বা তাদের বয়সী কাউকে আক্রমণ করা প্রজন্মের জন্য ভালো কথা নয়।
১৪ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮
ঢাবিয়ান বলেছেন: বিদেশে আসলে বুঝবেন যে , আমাদের দেশের রাজণীতিবিদেরা কিভাবে জনগনের হক মেরে খাচ্ছে। বিদেশে আসার পর প্রথম প্রথম এত এত নাগরিক সুবিধা দেখে , খুব রাগ হত ফেলে আসা দেশের সরকারের উপড়। তবে অবাক হতাম বিদেশিদের চায়ের আড্ডায় এত কিছু পাবার পরেও সরকারের বিরুদ্ধে অভিযোগ করতে দেখে। কয়েকবার আমতা আমতা করে তাদের স্মরন করিয়ে দেয়ার চেষ্টা করতে গিয়ে দেখি তারা চরম বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাদের ভাবখানা যেন '' এই রামছাগল কোথা থেকে উদর হল?'' সময়ের সাথে বুঝতে পেরেছি যে, আসলে সরকারকে সঠিক পথে রাখতে হলে সমালোচনা জারী রাখতে হয় জনগনের।
এনসিপির ছেলেগুলো যা করছে তা এতকাল সাহস করে কেউ বলতে পারে নাই। এই ছেলেগুলো মৃত্যূ্ভয়কে অতিক্রম করতে পেরেছে বলে এভাবে এই দেশের নষ্ট রাজনীতিবিদদের মুখোশ খুলে দিতে পারছে। পলিটিশিয়ানরা ইচ্ছেমত খারাপ কাজ করবে আর তাদের বয়স , ভদ্রতার দোহাই দিয়ে সমালোচনা করা যাবে না এই ঘুনে ধরা সংস্কৃতির দিন শেষ।
৮|
১৪ ই মার্চ, ২০২৬ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: এই বিষয়ে আমি কোনো মন্তব্য করিব না।
ধন্যবাদ।