নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি ভালোবাসো, মন নিয়ে ফিরে এসো || সোনারুর কণ্ঠে এ গানটি

০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩৩

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো
হৃদয়ে ফুটেছে ফুল
অভিমান ভেঙে ফেলো
মন আজ হারাতে চায়
মেঘেদের ডানা মেলে
চলো আজ ভেসে বেড়াই
অভিমান ঝেড়ে ফেলে

গতকাল চলে গেছে
দিনটা ভালো ছিল
সুন্দর আগামীকাল
পাবো কিনা জানি না হায়
আজও যে আছি বেঁচে
এটাই বড়ো খবর
যতটা সময় পাব
জীবনটা শুষে খাব

জানি না তোমার প্রেমে
কেন এতো সাধ জাগে
হাসিমুখ দেখলে তোমার
কেন এতো ভালো লাগে
তুমিহীন আমার জীবন
শূন্য মরুভূমি
ভালোবাসা যেদিন পাব
বাসনায় ডুবে যাব

৩০ মে ২০২৬

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
শিল্পী : সোনারু

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি যদি ভালোবাসো। খলিল মাহ্‌মুদ ফিচারিং সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




পুরোনো পোস্ ০২ জুন ২০২৬

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর গান।

২| ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৭

নাহল তরকারি বলেছেন: খুব সুন্দর গান ও অনুভূতির প্রকাশ। ভালোবাসা, অভিমান, অনিশ্চিত আগামী আর বেঁচে থাকার আনন্দ—সবকিছু মিলিয়ে কথাগুলো বেশ হৃদয়স্পর্শ।

০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ নাহল ভাই। শুভেচ্ছা।

৩| ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.