নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সুরের বাসনা | এটি একটি উচ্চমার্গীয় গান

০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

সুরের বাসনা তুমি
আমাতে জাগিয়ে তুলে
তুমি যে যেতে যেতে কত সুর ফেলে গেলে
কেন যে হঠাৎ কী কথা ভেবে পেছনে তাকালে
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না

ওওও
তুমি যে এ সুর এনেছ স্বরগ হতে
আমি যে তোমার সুরেতে বিলীন,
আমি বিলীন তোমাতে
কীভাবে বলো বইবো তোমার এ অমৃত সাধনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না

ওওও
এ ছিল অলঙ্ঘ্য মোহ তোমার সুরের স্বননে
আমাকে ছুঁয়েছিলে গভীর মননে
আমি তো সুরের গহনেই খুঁজেছি তোমাকে
সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম
কেন দিলে এ প্রেম এ কি তোমার কোনো ছলনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না

সুর সৃষ্টি : ১২ মার্চ ২০২৩
গান রচনা : ০৪ জুন ২০২৩

কণ্ঠ : রাগেশ্রী
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ

গানের লিংকক-১। প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা। রাগেশ্রী

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




গানের লিংকক-২। প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা। রাগেশ্রী

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




পুরোনো পোস্ট। সুরের বাসনা - খালি গলায় গাওয়া আমার পুরোনো একটা গান

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর গান। কিন্তু '' উচ্চমার্গীয় গান'' এটা আবার কি কথা?
আপনার কথা অনুযায়ী- উচ্চমার্গীয় গান হলেই যে শ্রোতারা পছন্দ করবে, এমন কোনো কথা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.