সুরের বাসনা তুমি
আমাতে জাগিয়ে তুলে
তুমি যে যেতে যেতে কত সুর ফেলে গেলে
কেন যে হঠাৎ কী কথা ভেবে পেছনে তাকালে
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
তুমি যে এ সুর এনেছ স্বরগ হতে
আমি যে তোমার সুরেতে বিলীন,
আমি বিলীন তোমাতে
কীভাবে বলো বইবো তোমার এ অমৃত সাধনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
এ ছিল অলঙ্ঘ্য মোহ তোমার সুরের স্বননে
আমাকে ছুঁয়েছিলে গভীর মননে
আমি তো সুরের গহনেই খুঁজেছি তোমাকে
সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম
কেন দিলে এ প্রেম এ কি তোমার কোনো ছলনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
সুর সৃষ্টি : ১২ মার্চ ২০২৩
গান রচনা : ০৪ জুন ২০২৩
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন। সুরের বাসনা।
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
পুরোনো পোস্ট। সুরের বাসনা
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



