somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

রাফিব্লগ

আমার পরিসংখ্যান

রথো রাফি
quote icon
রথো রাফি

লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই ।

মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে।

বই এখনো নাই।

জন্ম: দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

বসবাস ঢাকায়।

প্রকাশনা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফ্রিল্যান্স কাজ করছি।

[email protected]


আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সংবেদ ও মননের দ্বন্দ্ব: শুদ্ধ ও অশুদ্ধ কবিতা

লিখেছেন রথো রাফি, ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

সংবেদন ও মননের দ্বন্দ্ব: শুদ্ধ ও অশুদ্ধ কবিতা


অর্থ উদ্ধার আর স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে যারা কবিতাকে চেয়ারের পায়ার সাথে বেঁধে থার্ড ডিগ্রি নির্যাতন চালায়, তাদের কথা ভাবছি না। যারা কবিতা থেকে অর্থগোপনের তীব্র জেহাদ করে থাকে, ভাবছি না তাদের কথাও। বরং তাদের কথাই এ মুহূর্তে ভাবছি, যারা প্রায়-অর্থস্বচ্ছতাকেই নক্ষত্রমাত্রায় উত্তীর্ণ করেছেন,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৯২ বার পঠিত     ২ like!

ঘনিষ্টতাই কি দূরত্ব আমাদের!

লিখেছেন রথো রাফি, ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২




Between my finger and my thumb
The squat pen rests.
I’ll dig with it.
---Seamus Heany


১.
সে হাসতে হাসতে বললো: দেখো জবা ফুল এঁকেছি।
আমি বললাম: আবার আঁকো।
সে জানতে চাইলো: কেন?
তাকে বললাম: ফুল হয়েছে নির্ঘাত, তবে জবা ফুল হয়নি। ওই যে পাপড়িগুলো, দেখো, জবা ফুলের মতো হয়নি। আবার আঁকো।
সে কিছুক্ষণ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৬৮ বার পঠিত     ১ like!

আমরা যারা হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতাম

লিখেছেন রথো রাফি, ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

আর প্রত্যেকদিন আমাদের নামগুলো থেকে ঝরে পড়ে যায় হরফের পর হরফ, যে-নামগুলো এখনো আমাদের একের চেয়ে অন্যকে আলাদা করে চিনিয়ে দেয়।

----চেশোয়াভ মিউশ





“non fui, non sum, non desidero.” আমরা যে-রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতাম সে-রাস্তার দুপাশে দুটো পার্ক ছিলো, একটা প্রকৌশল ভবন ছিলো, সড়ক দ্বীপ ছিলো, ট্রাফিক পুলিশ ছিলো, মত্স্যভবন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩৬ বার পঠিত     ০ like!

আরশ

লিখেছেন রথো রাফি, ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৮


আল-সাদিক আল-রাদ্দি (সুদান)

তরঙ্গ জাগায় শে শুন্য আঙুলে
তরঙ্গ তবু পায় না স্থিতি
জলের চেহারা পায় তার বাসনা
তরঙ্গ তবু স্থির পায় না মুখশ্রী

পলকের আগেই
জেগে-ওঠা আর ভেঙ্গে-পড়ার মাঝে
দেখা-দেয় এ জগত
দেখা-দেয় আর হারিয়েও যায়
অবিরাম
বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ০ like!

এরিখ ফ্রাইড: শোনো ও ইসরায়েল!

লিখেছেন রথো রাফি, ১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫

আমরা যখন নির্যাতিত ছিলাম

আমিও একাত্ম ছিলাম তোমার সঙ্গে,

কিন্তু তোমার সঙ্গে আর কী করে একজোট থাকি

তুমিতো এখন নির্য়াতনকারী হয়ে উঠেছো?



তোমার বাসনা

সেই জাতিগুলোর মতোই শুধু ক্ষমতাবান হয়ে ওঠা ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ০ like!

এরিখ ফ্রাইড: অনুসন্ধান

লিখেছেন রথো রাফি, ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৪

রাতের পর রাত

মৃত আর জীবীতদের

কবিতার ভেতরে

আমি আরাম আর উত্সাহের সন্ধান করলাম



রাতের পর রাত

তাদের কবিতাগুলো আমাকে বিস্মিত করেছে ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     ০ like!

রবার্ট ফিস্ক: মধ্যপ্রাচ্যের পুরোনো বিভাজনএখন মৃত। পরিণতি নিয়ে আমি খুবই ভীত।

লিখেছেন রথো রাফি, ১৫ ই জুন, ২০১৪ রাত ৯:৪০

‘সাইকস-পিকোট মৃত,’ওয়ালিদ জুমব্লাত গত রাতে আমার উদ্দেশ্যে গর্জে ওঠে। হয়তো তিনিই সঠিক। তিনি লেবাবনের ড্রুজ ধর্মের একজন নেতা। ১৫ বছরের একটি গৃহযুদ্ধে লড়াই করেছেন। ওই গৃহযুদ্ধ লেবাননের মানচিত্রকেই নতুন করে নির্ধারণ করে। ওয়ালিদ জুমব্লাত বিশ্কবাস করেন, উত্তর এবং পূর্ব সিরিয়া ও পশ্চিম ইরাকের সুন্নি জেহাদিদের নিয়ন্ত্রণ অজর্নের নতুন লড়াইটি শেষপর্যন্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২১৯ বার পঠিত     ১ like!

এডমুন্ড জেবস: চোখের চৌকাঠে

লিখেছেন রথো রাফি, ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৫৯

চোখের চৌকাঠে





ওইয়েল, দৃষ্টি, এই শব্দটির মাঝে লইয়ে, ‘ল’, শব্দটিও আছে। প্রতিটি দৃষ্টিই ধারণ করে আইন।

বই-- আর মুমূর্ষু শব্দরা স্রষ্টা আর সৃষ্টির অমরতার আমোদ যোগায় তোমাকে।

‘মৃত্যুর ভবিষ্যতই হলো ঈশ্বর,’ বললো সে। ‘যাইহোক, ভাবিষ্যতের অর্থই জীবন।’

‘আমি কল্পনা করি, শরীর এতোই শক্তপোক্ত যে চিরকালই টিকে থাকবে, তবে মৃত্যুই প্রথমে শরীরকে অপব্যয় করে।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     ০ like!

আয়না

লিখেছেন রথো রাফি, ৩০ শে মে, ২০১৪ রাত ৯:৩৫

আয়নার সামনে কেন যায় নিঃসঙ্গ মানুষ!

ও কি জানে না_সবকিছু দ্বিগুন হয় ওখানে



কী সুন্দর দেখাচ্ছে আজ তোমাকে

তার ভেতর থেকে যদি কথা বলে ওঠে কেউ

আঁতকে উঠবে না কি ও

বিষাদ দাউ দাউ জ্বলে উঠবে আবার ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     ০ like!

ডেরেক ওয়ালকট: মধুকর ডিঙ্গা

লিখেছেন রথো রাফি, ১০ ই মে, ২০১৪ রাত ৯:৩০

২. সমুদ্রের আত্মহারা আনন্দ



বিশাল সরকারী আমলা ও’হারার জন্য সেড্রোস ও মেইনের মাঝপথে

স্কচ চোরচালান করতাম, তাই কোস্ট গার্ড আমাদের ঘাটাতে পারতো না,

আর মাঝপথে স্প্যানিস জলদস্যুরা পড়তোই আমাদের সামনে,

কিন্তু একজনের গলা সবসময়েই বিরবির করতো: “স্যাবাইন,

এই ঝানু ডাকাতের ব্যবসাটা কি দেখেবে না?” বেশতো, যা-বলা, তা-ই করা! ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     ১ like!

এক পলক

লিখেছেন রথো রাফি, ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪৬

গতকাল রাত সাড়ে দশটায় বাসায় ফেরার পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিলো, অতীত বিহীন আমাদের কোন জ্ঞান নেই, যুক্তি নেই... আর শুধু মৃতেরাই আমাদের এই পৃথিবী, মানুষের মন আর মাথাকে আবহমান কাল ধরে শাসন করে আসছে! এ হয়তো আমাদের সবচেয়ে বড়ো আশ্রয় এবং সবচেয়ে বড়ো ঝুঁকি! ভাবছিলাম.. রোদ, ধুলো আর মেঘের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     ০ like!

ডরেকে ওয়ালকট: মধুকর ডঙ্গিা

লিখেছেন রথো রাফি, ০৬ ই মে, ২০১৪ রাত ৯:৪০

১.

বিদায়, কারেনেজ





অলস আগস্টে, যেসময়ে সাগর প্রশান্ত

আর বাদামী দ্বীপের পাতারা জড়ো হয় তীরে তীরে

এই ক্যারিবিয়ার, নিভিয়ে দিলাম বাতি আমি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     ০ like!

এরিখ ফ্রাইড ও তার কবিতার আকাশ

লিখেছেন রথো রাফি, ০২ রা মে, ২০১৪ রাত ৯:১০

এরিখ ফ্রাইড ( ৬ মে ১৯২১-- ২২ নভেম্বর ১৯৮৮) একজন খ্যাতনামা কবি, লেখক এবং অনুবাদক। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই অস্ট্রিয়ার ভিয়েনায় তিনি জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই অভিনয়ে জড়িয়ে যান। রাজনৈতিক লেখালেখির সঙ্গেও গাঁটছড়া বাঁধেন, তাও জীবনের প্রথম পর্বেই । জামার্নি এবং অস্ট্রিয়ায় রাজনৈতিক কবিতার জন্যই প্রথম দিকে ব্যাপক পরিচিতি লাভ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     ১ like!

এরখি ফ্রাইড: ‘উত্তর’

লিখেছেন রথো রাফি, ০২ রা মে, ২০১৪ রাত ৮:৪৪

কেউ একজন

পাথরের কাছে এলো

আর বললো

মানুষ হও

পাথরটা উত্তর দিলো: ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     ০ like!

এরিখ ফ্রাইড: প্রাণদণ্ড

লিখেছেন রথো রাফি, ০২ রা মে, ২০১৪ রাত ৮:৪১

পথিকদের পাতার ছায়ায়

আশ্রয় দেয়ার কারণে

তিনটি গাছকে

দোষী করলো আইনী আদালত ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২২৮১৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ