
গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন থেকে কল রিসিভ করা যেতো।
এখন মনে হয় সব সিমই টিএনটি করা।
বিটিসিএল শুধু টেলিফোন সেবা নয়, ফাইবার ব্রডব্যান্ড ইন্টারনেটও প্রদান করে। কিন্তু এই সেবা সম্পর্কে অনেক মানুষই জানেন না। কারণ, প্রচারণা ও বিপণনের ঘাটতি রয়েছে বলে মনে হয়।
বেসরকারি আইএসপিগুলো দ্রুত সংযোগ, লাইন মেরামত ও গ্রাহকসেবার মাধ্যমে প্রতিযোগিতা করে। বিটিসিএলেরও এসব ক্ষেত্রে আরও উন্নতি করার সুযোগ রয়েছে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে আইএসপি ও পিএসটিএনভিত্তিক ব্রডব্যান্ড গ্রাহক প্রায় ১ কোটি ৫৪ লাখ। এর মধ্যে বিটিসিএলের গ্রাহক কতজন, তা জানা প্রয়োজন।
আমার মতে, বিটিসিএলের উচিত উপজেলা পর্যায়ে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ, দ্রুত সংযোগ প্রদান, উন্নত গ্রাহকসেবা এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে গ্রাহক বাড়ানো।
দীর্ঘমেয়াদে মোট ব্রডব্যান্ড বাজারের ৪০ শতাংশ অর্জনের লক্ষ্য নেওয়া যেতে পারে, তবে তা বাস্তবায়নে প্রয়োজন পরিকল্পনা, বিনিয়োগ ও সেবার মান উন্নয়ন।
প্রশ্ন হলো, বিটিসিএল কি সরকারি প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ না থেকে দেশের ব্রডব্যান্ড বাজারে শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠতে পারবে? প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


