নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহিদ ওবায়েদ

জাহিদ ওবায়েদ › বিস্তারিত পোস্টঃ

দূরত্ব

০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৩


আমাদের মাঝে দূরত্ব গড়ে দিয়েছে একটি রানওয়ে,
একটি বিমান
-- চায়না এয়ারলাইন্স।

একটি দুপুর-
শীতকালীন সূর্য নিয়ে জেগে উঠে, ব্যবধান গড়ে দেয় যুগল দৃষ্টিতে
বিপরীতমুখী যাত্রায় মহাকালের চর্চিত জ্যামিতি ভুলে যাই

আমাদের যাপিত সময়ে এখন আলোকবর্ষ দূরত্ব
ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে হৃদয়ের সরণ

উত্তরকালে ঘনীভূত হচ্ছে সুপ্রিয় দীর্ঘশ্বাস!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২০

বিজন রয় বলেছেন: যান্ত্রিক কবিতা দীর্ঘশ্বাসে শেষ।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.