নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু করে এরাবিয়ান, ক্যারাবিয়ান, ইজিপশিয়ান, চীন-কোরিয়ার যাবতীয় ভেষজ চা- সবই একে একে শেষ!
এখন ধরেছি অপরাজিতা চা।
স্বাদ নেই বললেই চলে, গন্ধও প্রায় নিখোঁজ।
তবে রংটা এমন সুন্দর- চায়ের কাপ দেখে মনে হয়, চা না, কাপের মধ্যে নীল আকাশ ঢেলে দিয়েছে!

তবে আমার গবেষণা এখানেই থামছে না।
ভবিষ্যৎ পরিকল্পনায় আছে-
করল্লা চা
ঢেঁড়স চা
পটোল চা
অর্থাৎ, বাজারে গিয়ে চা-পাতা না কিনে সরাসরি কাঁচাবাজারের সবজি বিভাগে চলে যাবো!

তবে এই দীর্ঘ চা-গবেষণার সবচেয়ে বড় সাফল্য হলো-
আমার একজন নিয়মিত ও অত্যন্ত প্রিয় চায়ের পার্টনার আছে। তিনি আমাদের ছোট নাতনি, তিন বছরের বিবি সামায়রা। তিনি অবশ্য চা পানে নিজের দার্শনিক ভাব বজায় রেখেই চা পান করেন। প্রথমে তিনি আংগুলে চা নিয়ে জিহবায় দিয়ে স্বাদ অনুভব করার পর ঘ্রাণ নিবেন। তারপর যতসামান্য পান!
তারপর বিস্বাদ মুখে বলবে- "দাদা তুমি খাও..."

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৬

এম ডি মুসা বলেছেন: শুভ সকাল

১২ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৬

এম ডি মুসা বলেছেন: এটা কি চা?

১২ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

জুল ভার্ন বলেছেন: এটাই অপরাজিতা চা।

৩| ১২ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫৮

শাহিন-৯৯ বলেছেন:


আপনার রসগোল্লা খাওয়া কি কমেছে? নাকি বেড়েছে :D =p~

১২ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪০

জুল ভার্ন বলেছেন: ওয়া আমার রসগোল্লা প্রেমের কথা মনে আছে! আসলে সোশ্যাল মিডিয়া বন্ধুদের এমনসব ছোট ছোট বিষয়গুলো আমাদের ভার্চুয়াল সম্পর্ক মজবুত করে।

সত্যি বলতে- মধ্যাকর্ষন শক্তর মতো রসগোল্লা আমাকে টানে

৪| ১২ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪০

হুমায়রা হারুন বলেছেন: অপরাজিতা ফুল দেখতে পাচ্ছি।
আমি জবা ফুলের চা খেয়েছি। খুব মজা।

১২ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৩

জুল ভার্ন বলেছেন: আমি কখনও চেখে দেখিনি। আমার ছাদ বাগানে তিন ধরনের জবা আছে- লাল, হলুদ এবং মিশ্র রঙের। আমি চেখে দেখবো- কোনটা ভালো হবে।

৫| ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৩

সাইবার পথিকৃৎ বলেছেন: নাতনিকে মাঝে মাঝে ধাধা ধরুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.