নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

বাংলা নব বর্ষের সেকাল একাল

১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১০

৯০ দশকের বাংলা নব বর্ষ বেশ ঘটা করে পালন হত । শহরে এই দিনটি পালনের সাথে আনন্দ উদযাপন, গান , পথ নাটক, বাংলা ব্যান্ডের বিশাল আয়োজন , পান্তা ইলিশ - এগুলোর ভেতর সীমিত ছিল। গ্রামে হাল খাতা হোত, গ্রামের উদযাপনের একটি মুল আকর্ষণ ছিল বৈশাখী মেলা। মেলা ৩ থেকে ৭ দিন পর্যন্ত চলত। শহরের তরুণ তরুণীদের প্রধান আকর্ষণ ছিল ব্যান্ড সঙ্গীতের আয়োজন । ওই সময়টা ফিডব্যাকের একটা গান "মেলায় যাইরে " এত জনপ্রিয় হয়েছিল যে , এটিই বৈশাখের প্রধান গানে পরিণত হয়েছিল .

সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়েছে। হাল খাতা এখন আর তেমন জনপ্রিয় না। বৈশাখী মেলা এখনো জনপ্রিয়। রমনা বটমূলে আগের মত এখনো বৈশাখের প্রথম গান "এসো হে বৈশাখ, এসো এসো ..." বেজে উঠে। বাসন্তী রঙের সাড়ি পরে কাতারে কাতারে নারীরা বের হন প্রভাত ফেরীতে।

বিদেশে, প্রবাসী মানুষেরা বাস্ততার মাঝেও বাংলাদেশি , বাঙ্গালি পরিচয়টা বজায় রেখে বাংলা নববর্ষ পালন করেন । সোশাল মিডিয়াতে ঘবরাখবর পাওয়া যায় ।

অদ্ভুদ ব্যাপার হল বৈশাখের প্রথম দিনে নিচের গানটাই মাথায় ঘুরতে থাকে ।
---------------------------------
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।।

অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ,
অমন পলক ফেলতে তো কেউ পারেনা।।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ,
মন হারালেও মনের মানুষ হারে না।।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা।।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।।



গানটির লিঙ্ক

শিল্পীঃ বাপ্পা মজুমদার, সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ আকাশচুরি
সুরকারঃ বাপ্পা মজুমদার/ সঞ্জীব চৌধুরী
গীতিকারঃ কামরুজ্জামান কামু
বছরঃ ২০০২
ব্যান্ডঃ দলছুট


--------
এখন আর সময় করে নতুন বছরটি আমান্ত্রন জানাতে পারি না । তবু সবই মিস করি, প্রতিবার , প্রতিবছর।


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: নববর্ষ আমাদের।
আমাদের রুচি, পোশাক আশাক, চলাচল ইত্যাদি সব কিছু মিলিয়েই আমাদের সংস্কৃতি।

নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৪৭

কালো যাদুকর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা নিন। এই বিচিত্র ব্যাপ্তির জন্যই আমাদের সঙ্কৃতি অনেক রিচ।

২| ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৮

আলামিন১০৪ বলেছেন: দাঁতের ব্যথা আর গরম, সব মিলিয়ে এবারের নববর্ষের প্রথম দিন শুভ হলো না।

বৈশাখ মাসে কি নতুন ফসল ঘরে উঠে? নববর্ষের মেলা পুর্বকালে জমত কিভাবে? কৃষিজীবি মানুষ মেলায় যেত?

১৪ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৭

কালো যাদুকর বলেছেন: দাঁতের ব্যাথা থাকলে কিছুই ভালো লাগে না। আপনার সুস্থতা কামনা করছি। ভাদ্র আর্শিন মাসে সাধারণত মেইন ফসল উঠে। বৈশাখে কিছু হয়। মেলা এখনও জমে।এই মেলাতে কৃষক গত বছরের জমানো জিনিস বিক্রি করতে পারেন। এইজন্যই এইমেলাটা অতীতে প্রচলিত ছিল ।
নববর্ষের
শুভেচ্ছা নিন।

৩| ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৯

নিমো বলেছেন: বাসন্তী পহেলা ফাল্গুনের রং।

১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:১২

কালো যাদুকর বলেছেন: তাহলে মাকসুদের গানেও ভুলআছে।ওখানে বাসন্তী রঙের কথা বলা আছে। ঠিক ইবলেছেন , পহেলা বৈশাখে সাধারণত উজ্জ্বল, প্রাণবন্ত, ঐতিহ্যবাহী রঙের শাড়ি পরা হয়—যেগুলো নববর্ষ, নতুন সূচনা, আনন্দ ও উৎসবের প্রতীক। লাল = শক্তি, শুভ, আনন্দ
সাদা = পবিত্রতা, নতুন শুরু। পহেলা বৈশাখের ক্লাসিক ও চিরচেনা কম্বিনেশন।নববর্ষের শুভেচ্ছা নিন।

৪| ১৪ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



নব বর্ষের সেকাল একাল নিয়ে ভাল লিখেছেন ।
সাথে পরিবেশিত গানটিও ভাল লেগেছে ।

আপনার জন্য রইল

১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২৭

কালো যাদুকর বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ। আমি বাংলা ইতিহাসের ছাত্র ছিলাম না । শুধু নিজের এক্সপেরিএন্স বলেছি । আপনার ভাল লাগাতে অনুপ্রাণিত বোধ করছি । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.