| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।
তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ উঠানের কোনে, বাঁশের বেঞ্চিতে
পা দুলিয়ে।
কি ভাবছ ?
বিগত দিনের কথা,
আজানা ভবিষ্যতের কথা,
দেনা-পাওয়ানার কথা।
আহা এমন বিকেলে,
ডাহুকের , ঘুঘুর বেপরোয়া কলতানে,
এখানে এই বিলের ধারে,
তুমি যে কথাটি দিয়েছিলে-
সে কথাটি কি রেখেছিলে ?
এলোমেলো চুলের বন্যায় ,
তোমার চোখের জ্বল ঢেকে যায়,
ধন্যবাদ বিলের বাতাস-
ধন্যবাদ এলোমেলো বিকেল।
আরেকটি মৃদুমন্দ বিকেল এলো ,
আরও কত আসবে যাবে,
একসময় নয়নের জল শুকিয়ে যাবে।
তখনি ভালবাসার মৃত্যু হবে।
----------------------------------------
আজ জুনের ২১ তারিখ। বাইরে ৫০ ডিগ্রি ফারেনহাইট । অনেক গরম। বাইরে যেতে ভাল লাগছে না । তবু যেতে হবে। এই রোঁদে কোন দুখিনী নারীর অভিশাপ মিশে আছে । নিজেকে ওই অভিশাপের আগুনে পোড়াতে, বের হব, একটু পরে ।
©somewhere in net ltd.