নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোকন রেজা

খোকন রেজা

খোকন রেজা

খোকন রেজা › বিস্তারিত পোস্টঃ

একুশ

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

একুশ কি একটি সংখ্যাই শুধু
নেই কোন কি এর মানে?
একুশ ভিন্ন পরিচেয় কৃষ্টি
পাবে কি কোথা কোন অভিধানে?

একুশ কি তবে হঠাৎ করে
আয়োজন করা এক কবিতার আসর
একুশ কি তবে জ্বলজ্বলে কোন অনুষ্ঠানের
অভিযোজনের মিলন বাসর?

একুশ কি তবে সন্তানহারা
প্রলাপ বকা মায়ের কাঁদন
নাকি বৃদ্ধার ষোড়শীকালের বাল্যপ্রেমের
নষ্টালজিক বিরহ বাঁধন?

একুশ আমার অহংকারের নিগূঢ় বাঁধন
একুশ আমার অভ্যুদয়ের নিয়ত সাধন
একুশ শত কোটি কবিতার প্রলয়ংকরী বিস্ফোরণ
একুশ পিতৃপরিচয় আর মাতৃ দুগ্ধের ঋণ-শোধন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.