নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা প্রিয়

ছাত্র

কথা প্রিয় › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃসুপ্ত বাসনা

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

আধার রাতে চাঁদ যে হাসে,
মিটি মিটি জোনাক নাছে,
রাতে তারার নৌকা ভাসে,
মৃদু হাওয়ায় মন যে নাচে,
সবকিছুকে সঙ্গী করে উঠছে এ কোন চাঁদ
ছোট্ট বালক পণ নিয়েছে ভাঙবে সকল বাঁধ ।

মনে তাহার অনেক স্বপ্ন
নেই যে কোন ভয়,
বড় হবে এই সে জানে
নেই কোন সংশয় ।

মায়ের জন্য আনবে গয়না
কিনবে ভাল শাড়ী,
বাবার জন্য আনবে ওষুধ
বোনের খেলনা গাড়ি ।

সবুজ গ্রামে সোনার আলোয়
আসবে সুখের গাড়ি,
দূর হবে সব কালো হাওয়া
রইবে না হানাহানি ।

দেশের হয়ে লড়বে সবাই
দেশ মাতৃকার তরে,
দেশটা আমার, দেশটা তোমার
রাখবে বুকে ধরে।

শুনছো কি কেউ,ভাবছো কি কেউ
দেবে কি কেউ পথ পাড়ি,
এটা ছিল এক অন্ধ ছেলের
দেশ গড়ার স্বপ্ন ডায়রি ।
-(স্বরচিত )

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর হয়েছে । ভালো লাগলো। ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

কথা প্রিয় বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

জয় শর্মা বলেছেন: অতিব সুন্দরতা লাগিয়াছে আপনার কাব্যিক ছন্দবদ্ধ..

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

কথা প্রিয় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

বিজন রয় বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.