নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষুদ্র কথা .।। খুচরো গান।।

আমিনুল ই. লিটন

ফিরিস্তিঃ আমিনুল ই লিটন (ফাইভ পাস, এইট পাস, এস এস সি, এইস এস সি, বি বি এ, এম বি এ) নিজের সম্পর্কে বলার তেমন কিছু নাই। ব্লগ কোম্পানি এই বিষয় ডা না রাখলেই পারত... : পি। তবে যা বলা যায় তা হল, আমি যা কিছু ভাবি আর যা কিছু করতে চাই তার কোন কিছু করিনা বা করতে পারিনা। এইহানে আমার অবশ্য কিছু করারও নাই, আমি আইরামই, আমি বেহুদাই একটা মানুষ খাই-দাই আর ঘুমাই। আমার কিছু জিনিসপত্র আছে যা নিয়া এমন ভাব করি যে একটা কিছু কইরা হালামু, কিন্তুক তা হুদাই আস্ফালন। মাঝেমধ্যে নিজের চারপাশ যা ছড়াইয়া রাখি ভাব বাড়ানোর জন্য তাও হুদাই। আমি এমনই... হুদাই... আপনে এইটা পইড়া বেহুদাই সময় ডা নষ্ট করলেন।

আমিনুল ই. লিটন › বিস্তারিত পোস্টঃ

জাপ্সা চোখের গান .।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

চশমা মানে চোখের সামনে স্বচ্ছ একটা দেয়াল

হতে পারে কারোর কাছে মনের ছোট্ট খেয়াল।

তবু ঝাপসা চোখে চশমাই পৃথিবী

আর মনের কোনে আমার কতো কি...।



চশমার কাচে পড়লে ধুলো মুছে ফেলা যায়

মনের জমাট ময়লা ধুলো মোছা যায় কি সহজে

আর পুরু কাচের সামনে ঘটে কত কিছু রোজ

সবটাই রোজ যায় কি লেখা মনের কাগজে।

তবু ঝাপসা চোখে চশমাই পৃথিবী

আর মনের কোনে আমার কতো কি...।





হয়তো কারো চশমায় থাকে প্রেমিকার প্রিয় মুখ

রেটিনার কাল লজ্জা ঘোচায় কিছু সুখের সারথি

তবু এরকম কোন চশমায় ঢাকে নিজেকে সরকার

আর গনত্রন্ত্রের নামে নতুন চশমা বানায় বিরোধী...।

তবু ঝাপসা চোখে চশমাই পৃথিবী

আর মনের কোনে আমার কতো কি...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.