নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে বুঝতে পারছি না আমি কে বা কি ?

মাধুকরী মৃণ্ময়

কিংকর্তব্যবিমুড়

মাধুকরী মৃণ্ময় › বিস্তারিত পোস্টঃ

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি। কারন আমার এখন লেখার দরকার। তারপরও কোন বিষয় পাচ্ছি না লেখার। কি বোর্ডে আঙ্গুল রেখে মনিটরের দিকে তাকিয়ে আছি।
দুনিয়াতে এতো এতো বিষয় , কিন্তু আমি পাচ্ছি না কিছুই। নিজেকে প্রেশার দিচ্ছি। লিখতে হবে, লিখতে হবে।
যাইহোক, কি আর লিখবো?
মনটা বিক্ষিপ্ত, নানা কারনে।
এইখানে লেখার সুবিধা হলো, অনেক কিছু লেখা যায়, কে কি ভাবলো ,সেটা না ভেবেই।
গালে হাত দিয়ে ভাবছি কি লেখা যায়। বিরক্ত হচ্ছি নিজের উপর।
কিছুক্ষন আগে চোখে ময়লা আছে কিনা চেক করলাম। ময়লা নাই।
রবীন্দ্রনাথের মতো রাইটিং ব্লক হলো নাকি।
হাহা, একেবারে রবীন্দ্রনাথের সাথে তুলনা করতে হলো। মাঝখানে আর কাউকে পেলাম না!
ঠোটে ঠোট চেপে ধরে ভাবছি। চাপার প্রেসারে যদি কিছু লেখা যায়।
চুল বড় হওয়ার ফলে এই হইছে বিপদ, খালি চুল্কায় মাথার ভেতর।
চুল বেশি হওয়ার ফলেও ভাবনা বাইর হতে পারছে না বোধহয়।
চুল দাড়ি বড় হইছে, কাটতে হবে। কাটি কাটি করেও কাটছি না। খারাপ দেখা যায়, গাঞ্জাখোরদের মতো।
তবে অল্প পরিমান গাঞ্জা ভালো জিনিস। ক্ষুধা বাড়ায়, ঘুম বাড়ায়, টেনশন কমায়। কয়েকবার খাইছি।
বেশি আবার ভালো না।
রুমি বলেছেন, অতিরিক্ত সব কিছুই বিষ।
রুমি কিন্তু জিনিয়াস আছে ভাই।
যাইহোক মন শান্ত হচ্ছে আমার।
নানা কারনে মন অশান্ত হয়। সংসার, বিজনেস, স্বপ্ন দেখা বা ভেঙ্গে যাওয়া ইত্যাদি ইত্যাদি।
লিখলে ভালো লাগে।
ভালো লাগছে।


মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:০০

ইন্দ্রনীলা বলেছেন: লিখলে আসলেই ভালো লাগে। হোক না যা মনে আসে তাই। আমারও এমন হয়।

২| ০৬ ই মে, ২০২৬ রাত ৯:৫৯

ঢাকার লোক বলেছেন: লেখালেখি করলে ভালো সময় কাটে ! বন্ধু বান্ধবকে কল করলে বৌ বিরক্ত হয় , টিভি দেখতে বসলে বউয়ের বকুনি খেতে হয় ! ব্লগে লেখালেখি করলে দেখেছি কিছু বলে না, বিবাহিত পুরুষের জন্য লেখালেখিটা নিরাপদও বটে !! ;) :)

৩| ০৬ ই মে, ২০২৬ রাত ১০:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নানা কারনে মন অশান্ত হয়।
সংসার, বিজনেস, স্বপ্ন দেখা বা ভেঙ্গে যাওয়া ইত্যাদি ইত্যাদি।

....................................................................................
মানুষের মন , কোন কিছু দিয়ে বেঁধে রাখা যায়না ।
বিভিন্ন কারনে মন বিক্ষিপ্ত থাকলে কিছুই করা যায়না ।
মন শান্ত রাখতে হলে যোগ ব্যায়াম করেন অনেক ভালো
ফল পাবেন, আরেকটি তরিকা আছে, নির্জন কোথাও গিয়ে
অসীম আকাশের দিকে তাকায়ে সব ভূলে যান ।

৪| ০৬ ই মে, ২০২৬ রাত ১০:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক দিন পর হলেও মনের প্রশান্তি যে এই ব্লগে পাওয়া যায় অনুধাবন করে ব্লগকে ধন্য করেছেন।

৫| ০৭ ই মে, ২০২৬ রাত ১২:২১

সৈয়দ কুতুব বলেছেন: লেখালেখি করলে মাথা থেকে চাপ দুর হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.