নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা পাগলা

মাথা পাগলা › বিস্তারিত পোস্টঃ

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই ধারণাটা বদলাচ্ছে।

সর্বশেষ সংসদে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে স্যাটেলাইটটি ৭৬৪ কোটি টাকা রাজস্ব আর ১৬৪ কোটি টাকা নিট মুনাফা করেছে। এখন দেশের টিভি সম্প্রচার, DTH, VSAT সেবা, বিদেশে ব্যান্ডউইথ বিক্রি, এমনকি দুর্যোগের সময়ও জরুরি যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেখ হাসিনা সরকারের সময় নেওয়া কিছু দীর্ঘমেয়াদি প্রযুক্তি প্রকল্পের ফল হয়তো সঙ্গে সঙ্গে দেখা যায়নি, কিন্তু সময়ের সঙ্গে সেগুলোর বাস্তব সুফল সামনে আসছে। অবশ্যই এই অর্জনের পেছনে প্রকৌশলী সাথে আরও অনেক মানুষের পরিশ্রম আছে। সেই সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও ডিজিটাল বাংলাদেশ ভিশনের অংশ হিসেবে এই ধরনের প্রযুক্তি উদ্যোগগুলোর পক্ষে ধারাবাহিকভাবে কাজ করেছিলেন।

যে প্রকল্পটা নিয়ে এক সময় এত প্রশ্ন ছিল, সেটাই আজ নিয়মিত আয় করছে। যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এবং ভবিষ্যতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়ে হাসি-তামাশা করেছে এখন ক্ষমতায় থেকে কি তারা বাংলাদেশ স্যাটেলাইট-২ প্রকল্পটা এগিয়ে নিয়ে যাবে?

এমন খবর দেখলে সত্যিই ভালো লাগে। দেশের জন্য ভালো কিছু হলে সেটার প্রশংসা করা উচিত। বাংলাদেশ আরও এগিয়ে যাক, এটাই চাওয়া।



মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৬ রাত ১০:২২

অপলক বলেছেন: প্রথম আলো ২০২৪এ বলছে : বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকা লোকসান। কিন্তু ২০২৬ এ এসে বিজিনেজ স্ট্যান্ডার্ট বিএসসিএল এর রেফারেন্স দিয়ে বলছে, ১৬৪ কোটি লাভ করেছে ৫ বছরে। এখন বলেন কােনটা সত্য?

প্রথম আলো মূল সত্যটা হয়ত বের করে ফেলেছে এভাবে:
বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবচয় বিটিআরসি তার হিসাবে দেখাচ্ছে। অন্যদিকে সেই অবচয় না দেখানোর কারণে বিএসসিএল লাভজনক কোম্পানি হিসেবে গণ্য হচ্ছে। যদিও স্যাটেলাইট উৎক্ষেপণ করে প্রকল্পের অর্থ ও দৈনন্দিন খরচ মিলিয়ে যে ব্যয় তা উঠছে না।

কাজেই মাথা পাগলা ভাই, অত লাফায়েন না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর। ইতোমধ্যে ৮ বছর বয়স পেরিয়ে গেছে। সামনের দু বছর বুবুর মত ল্যাগেজ গুছাতেই শেষ হয়ে যাবে।

২৫ শে জুন, ২০২৬ রাত ১১:১১

মাথা পাগলা বলেছেন: বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ু ১৫ বছর, ২০৩৩ সাল পর্যন্ত। অবস্থা ভালো থাকলে আরও ৩~৪ বছর চলবে।


"২০২২-২৩ অর্থবছরে লোকসানের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী জানান, ওই বছরের ৩০ জুন স্যাটেলাইটের সম্পত্তি বিএসসিএল-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হয়। ফলে ওই সময় থেকে হিসাবরক্ষণ প্রক্রিয়ায় ‘অবচয়মূল্য’ (Depreciation) অন্তর্ভুক্ত করার কারণে কাগজে-কলমে লোকসান দেখা দিলেও পরবর্তী বছরগুলোতে সংস্থাটি আবার মুনাফায় ফিরেছে।"

সোর্স- https://www.ittefaq.com.bd/795287/

২| ২৫ শে জুন, ২০২৬ রাত ১১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




@ব্লগার মাথাপাগলা,

এটাকে শেখ হাসিনার নয়, দেশের সাফল্য হিসেবে তুলে ধরা উচিৎ। তবে, আওয়ামী লীগ নেত্রী এই স্যাটেলাইটের স্বপ্নদ্রষ্টা, এটা মেনে নিতেই হবে।

২৫ শে জুন, ২০২৬ রাত ১১:১৭

মাথা পাগলা বলেছেন: অপকর্মের কথা হলে সব দোষ হাসিনার আর সাফল্যগুলো সব দেশের!

৩| ২৫ শে জুন, ২০২৬ রাত ১১:১৫

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি সরকার পারমাণবিক বোমা বানিয়ে দেখিয়ে দিবে ।

২৬ শে জুন, ২০২৬ রাত ১২:১১

মাথা পাগলা বলেছেন: এরকম হলে পাকিস্তানের আইএস আর ইউনুস প্ল্যানের ফলাফল হবে। ফেবুতে দেখছি হামাস আইএসের পতাকা প্রকাশ্যে শো করছে। বিএনপি/গোয়েন্দা বিভাগ চুপ, সংবাদ মাধ্যমও এগুলো তেমন প্রচার করছে না।

৪| ২৫ শে জুন, ২০২৬ রাত ১১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




@ব্লগার অপলক,

আপনাকে ব্যবসা ও ইকনমিক্স জানতে হবে আরও ভালো করে।

১) আপনার দেওয়া প্রথম আলোর রিপোর্ট ২০২৪ সালের। এখন ২০২৬ সাল।

২) স্যাটেলাইট এখন লোকসান কাটিয়ে উঠে মুনাফা করছে। তারমানে, সামনে মুনাফার পরিমাণ আরও বাড়বে।

২৫ শে জুন, ২০২৬ রাত ১১:৩৫

মাথা পাগলা বলেছেন: সহজভাবে উনাকে বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ।

৫| ২৫ শে জুন, ২০২৬ রাত ১১:৪৬

শ্রাবণধারা বলেছেন: ৩০০০ কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠিয়ে সেখান থেকে একটা সরকারি কোম্পানি লাভ করবে এটা প্রায় অসম্ভব। তারপরও খবরগুলো দেখে যেটা বুঝলাম সেটা হলো এই কোম্পানিটি লাভ না করতে পারলেও সরকারের জন্য বড় অঙ্কের রাজস্ব আয় নিয়ে আসছে, যেটা ভালো খবর।

কাগজে-কলমে এখান থেকে যে লাভটা হয়েছে বলে মন্ত্রী সাহেব বলছেন, সেটার কারনটা হল এখানে দুটি কোম্পানীর হিসাব এসেছে। প্রথমটি ৩০০০ কোটি টাকা মূলধন খরচ করে স্যাটেলাইট পাঠিয়েছে (বিটিআরসি), তারপর এই ৩০০০ কোটি টাকা মূলধন খরচ বাদ দিয়ে আরেকটা কোম্পানি খোলা হয়েছে স্যাটেলাইট পরিচালনার জন্য। সেই কোম্পানি এখন লাভ করছে, কারন তার খাতায় পিছনের ৩০০০ কোটির খরচটা হিসেবে নেই। তাই, পুরো লাভ লোকসানের সঠিক চিত্র পেতে হলে আপনাকে দুটো কোম্পানির স্যাটেলাইট বাবদ মোট খরচ, অবচয় এবং আয়ের হিসাব করতে হবে।

২৬ শে জুন, ২০২৬ রাত ১২:০৫

মাথা পাগলা বলেছেন: আপনার পয়েন্টটা ঠিক আছে। শুধু অপারেটিং কোম্পানির লাভ দেখলে পুরো ছবিটা বোঝা যায় না। কিন্তু আবার এটাও ঠিক, এই ধরনের প্রজেক্ট একদিনে ৩০০০ কোটি টাকা তুলে ফেলবে, এমনটা আশা করাও বাস্তবসম্মত না। ধীরে ধীরে যদি রাজস্ব বাড়ে, দেশের কাজে লাগে, বিদেশে সেবা বিক্রি করতে পারে, সেটাও একটা অর্জন।

৬| ২৫ শে জুন, ২০২৬ রাত ১১:৫৭

অপলক বলেছেন: ২০২৪ এও যদি ৬৬ কোটি টাকা লোকসানে থাকে, তাহলে ২০২৬ এ এসে কি করে ইত্তেফাক কোন ফাকে বলে যে, গত ৫ বছরে ১৬৪ কোটি টাকা মুনাফা করেছে?

সে যাই হোক, নাই মামার চেয়ে কানা মামা ভাল। ১০ বছর হোক আর ১৮ বছর হোক, মেয়াদ শেষে যেন লোকসানে না থাকে, সেই কামনা করি।

চিন্তায় আছি, সাটেলাইট যদি লাভের মুখ দেখে, তাহলে খালবাবা খাল খনন শেষে, হয়ত আকাশ খননে লেগে যাবে... =p~

২৬ শে জুন, ২০২৬ রাত ১২:১৮

মাথা পাগলা বলেছেন: ৫ বছরে ৭৬৪ কোটি টাকা রাজস্ব এসেছে। ২০২৪ সালের রিপোর্টটাই যদি শেষ কথা হয়, তাহলে ২০২৬ সালে আবার নতুন হিসাব প্রকাশ করার কি কোন দরকার ছিলো? শুধু ২০২৪ সালের রিপোর্ট দিয়ে ২০২৬ সালের হিসাব বাতিল করা কি ঠিক হবে? নতুন তথ্যকে পুরোপুরি অস্বীকার করলে আলোচনাটা একপেশে হয়ে যায়। যদি নতুন হিসাব ভুল হয়, তাহলে ভুলটা কোথায় সেটা দেখাতে হবে।

৭| ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শ্রাবণধারার কমেন্ট এবং তাতে আপনার উত্তর থেকে বিষয়টা পরিষ্কার হলো।

৫ বছরে ১৬৪ কোটি টাকা নীট লাভ - কথাটা ভুল। স্যাটেলাইটের মূল্য ৩০০০ কোটি টাকা, এখানে ডেপ্রিসিয়েশন ভেল্যু বাদ যাবে না, বরং ইনফ্লেশনের জন্য ৫ বছরে ৩০০০ কোটিকে লাম্প সাম হিসাবে আনুমানিক ৩৫০০ কোটি ধরুন। এবার এটা থেকে রাজস্ব আয় ৭৬৪ কোটি মাইনাস করুন। কত রইল? ২৭০০ কোটি টাকা এখনো লসের মধ্যে আছে। আগামী ১৫ বছরে কি ২৭০০ কোটি টাকা উঠে আসবে? এই ২৭০০ কোটি টাকার ডিভেল্যুয়েশন আর গোনায় নিলাম না।

তবে, ভালো দিক হলো, পুরা টাকাটাই গচ্চা যায় নাই, কিছু ফ্যাসিলিটিজ পাওয়া যাচ্ছে, প্লাস কিছু রাজস্ব আয় উঠে এসেছে।

আরেকটা কথা হলো, সব জিনিসের লাভ দেখাও ঠিক না, কিছু জিনিস এমন হবে, যা থেকে দেশ ও জাতি গর্ববোধ করবে। বাংলাদেশ স্যাটেলাইট তেমনই একটা।

২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৫২

মাথা পাগলা বলেছেন: আপনি একটা বড় প্রকল্প শুরু করলে সেটার Return of investment আসতে সময় লাগে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ROI ব্রেক ইভেন বা প্রফিট করবে কিনা সেটা সময় বলবে। ৩০০০ কোটি টাকা ভিন্নখাতে ইনভেস্ট করলে হয়তো আরও বেশী লাভবান হতো। আবার অন্য দেশের স্যাটেলাইট ইউজ করলে খরচ বেশী হতো?

স্যাটেলাইট পরিচালনা করে কোম্পানি লাভ করছে কি না আর ৩০০০ কোটি টাকা রিটার্ন এসেছে কিনা হিসাবটা আলাদা। পদ্মা সেতু আর মেট্রোরেলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য! আমি এখন ইণ্টারনেট সার্চ দিয়ে দেখলাম, স্যাটেলাইট প্রফিট পাবলিকলি তেমন প্রকাশ করে না বরং জাতীয় সেবা হিসেবে দেখে।

৮| ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৩০

এইচ এন নার্গিস বলেছেন: মানুষ ভুলে যায় সহজে ।

২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৫৮

মাথা পাগলা বলেছেন: সরকার বদলায় কিন্তু প্রকল্প থেকে যায়। কৃতিত্ব যার, তাকেই দেয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.