নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা পাগলা

মাথা পাগলা › বিস্তারিত পোস্টঃ

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন ফর্মুলা হলো - সন্ধ্যা ৬টার পর দোকান বন্ধ করলেই উন্নয়ন!

দুই দিন আগে এলো আরও বড় মাস্টারস্ট্রোক - বাজারের চেয়ে বেশি দামে গম কিনলেও সেটাও নাকি "সবার আগে বাংলাদেশ"!



গ্যাস-বিদ্যুতের সংকটে কারখানা বন্ধ হওয়ার পথে। উৎপাদন কমছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সরকার ব্যস্ত বাজারদরের চেয়ে বেশি দামে গম কেনাকে সাফল্য হিসেবে প্রচার করতে। শিল্পই যদি টিকিয়ে রাখা না যায়, তাহলে সেই গম খেয়ে অর্থনীতি চলবে কীভাবে?



উন্নয়নের উদাহরণ হিসেবে পদ্মা সেতু, মেট্রোরেল বললেই অভিযোগ আসে "ওগুলো উন্নয়ন না, চুরি।"

অথচ তাদের কাছে উন্নয়ন মনে হয় -

সন্ধ্যা ৬টার পর দোকান বন্ধ, ব্যবসা যতো কম হবে লোকসান ততো কম - উন্নয়ন।
বাজারের চেয়ে বেশি দামে গম কেনা - উন্নয়ন।
বিদ্যুতের সংকট - উন্নয়ন।
গ্যাসের সংকট - উন্নয়ন।
ব্যবসা কমে যাওয়া - উন্নয়ন।
লোডশেডিং সামলাতে স্কুল বন্ধ - উন্নয়ন।

ক্ষুদ্রঋণে নোবেল পাওয়া ব্যক্তি হাত ধরে দেশের উন্নয়নের সংজ্ঞাই বদলে গেছে - অর্থনীতি যত খারাপ, উন্নয়ন তত বেশি। নাহলে ক্ষুদ্রঋণের ব্যবসা চলবে কি করে?

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২৬ রাত ২:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাজারের চেয়ে বেশি দামে গম কিনলেও সেটাও নাকি "সবার আগে বাংলাদেশ"!
.................................................................................................................
এটা হলো জেন জি দের যুগ, বৈষম্যর কথা বলে তালগাছে উঠে পড়েছে
কথা না শুনলে যে কোন সময় মব কালচার ঘটবে ,

১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:৩৫

মাথা পাগলা বলেছেন: দুঃখজনক হলেও সত্য।

২| ১০ ই জুলাই, ২০২৬ রাত ৩:১৮

এইচ এন নার্গিস বলেছেন: অনেক মজা করে সত্যি টা তুলে ধরেছেন ।

১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:৩৬

মাথা পাগলা বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:১২

ক্লোন রাফা বলেছেন: বুদ্দিহীন ইন্টেলেকচ‍্যুয়াল / কিছুদিন পরে গণতন্ত্রের নতুন সংজ্ঞা পাবেন । অলরেডি ক‍্যারিক‍্যাচার শুরু করছে পরবর্তী নির্বাচন নিয়ে । কষা জাহিদ.। :-<

১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

মাথা পাগলা বলেছেন: উনার পুরা রাজনীতি হাসিনা আর ভারতকে নিয়ে। এই দুই বিষয়ের বাইরে অন্য টপিক নিয়ে তাকে কিছু বলতে বললে মনে হয় না বিশেষ কিছু বলতে পারবেন।

৪| ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪০

সৈয়দ কুতুব বলেছেন: দেশ থেকে ৫ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। আওয়ামী লীগকে বলুন, সেই টাকা ফিরিয়ে দিতে। তাহলেই আরও ১০টি পদ্মা সেতু নির্মাণ করা যাবে। :)

১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৩

মাথা পাগলা বলেছেন: ৫ লাখ কোটি টাকা দিয়ে ১০ টা না ১৫~১৬ টা পদ্মা সেতু বানানো সম্ভব। শেখ হাসিনা খারাপ তাই তার পুরো পরিবারকে হত্যার প্রতিশোধ হিসেবে ভারতের কাছে দেশ বিক্রি তো করেছেনই সাথে দেশের মানুষের জন্য মেট্রো রেল, পদ্মা সেতু বানিয়ে দিয়ে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.