নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

তীরে পৌঁছানোর প্রার্থনায়

২৫ শে জুন, ২০২৬ সকাল ১০:৪১

আমি যেন মরুর বুকে হারানো এক পথিক;
তৃষ্ণার্ত প্রাণ নিয়ে খুঁজি জলের শেষ দিগন্ত।
আমার সময় বালুঘড়ির বালির ঝরে
উড়ে বেড়ায় সাধ্যের আদ্যোপান্ত।

আমার সাথে মাঝিমাল্লার দলের মিছিল
ঐ উড়ন্ত বকের সারির মতো দূরে গেছে শুভ সংবাদে!
পড়ে আছি ভাঙা বৈঠার নৌকার মতো একা থেমে
ঘূর্ণিস্রোতের গোপন ফাঁদে।

আমার বুকের আগুন জ্যৈষ্ঠের দাবদাহের দাউদাউ স্বরূপ
আমার অন্তর নদীর বর্ষার উন্মত্ত স্রোত মেঘনার মতো
দূর সাগরের জলোচ্ছ্বাসে ডাকে দাখিল,
সেই সকালের পাখি ঝড়ে ছিন্ন শাপলার
পাপড়ির মতো কাহিল।

ডানা ভাঙা স্বপ্নগুলো নিভু নিভু
রাত প্রদীপের মতো কাঁপে,
আমার প্রিয় ইচ্ছেগুলো হাজারো খুন
সাক্ষীর মতো নালিশ নিয়ে দাঁড়িয়ে থাকে,
আমাকে কেন বারবার মাপে।

ঘুম আসে না চোখের পাতায় জমে থাকে শোকের শিশির
বলছি না তো আমার ডানায় শক্তির উৎস দিয়ে
পৃথিবীর ঐ পিঠে হেলান দেব!
সকালের ঐ শিশুতোষের অবুঝ ইচ্ছার মতো
ফিরে আসুক সবুজ স্বপ্ন এই দু'চোখে




মোঃ মুসা গাঙচিল।
শশীভূষণ চরফ্যাশন ভোলা।


মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৬ সকাল ১১:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চারিধারে এখন বালুচর

২| ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:১৮

মাহদী হাসান শিহাব বলেছেন: অনুভূতির সুন্দর প্রকাশ। পড়ে ভালো লাগলো।

৩| ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১:১০

করুণাধারা বলেছেন: উজ্জ্বল সকাল আসুক আপনার জীবনে।

কবিতা ভালো হয়েছে। অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো।

৪| ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১:১৭

সামিয়া বলেছেন: ভালো লাগলো ❤️

৫| ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.