| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন প্রেমাবৃত্তির ক্লাস হয় না
ভুলে যাচ্ছি ভালোবাসার উচ্চারণ
এখন আর হাতে নেই যাদুমন্ত্র
ডাকার ইচ্ছা থাকলেও ডাকতে পারিনা
মুখ জাপটে ধরে প্রেমহীন কতক শব্দ
নিষ্পাপ আঙুলের একটু ছুঁয়া পেতে ছটফট করে কবিতা
প্রেমিক নয় বলে কেউ কবিতার কাছে যায় না
অসহায় কবিতা একা একা ভাঙে হৃদয়
©somewhere in net ltd.