| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাদিম ঘুড়ি
স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু উচ্চাকাঙ্ক্ষী নয়। স্বপ্ন জীবনকে লালন করে থাকে, তাই স্বপ্ন দেখি।
এই পোকা সেই পোকা
সবচেয়ে বড় দু'পায়ে পোকা
গুনী পোকার মুখোশ পড়ে
বোকাকে দেয় ধোকা।
সমাজ হল বোকার ক্ষেত
মুখে তাদের ধর্মের বেদ
হাতে তাদের ধাতব রেত
চুপে চুপে কাটে খেত।
বোকা গুলো হাত থাপরাই
কোন দিক থেকে কোন দিকে যায়,
ফসল গুলো সব চলে যায়
পোকার ঘরের বড় গোলায়।
বোকা গুলো অসহায়
গুনী পোকার দয়ারে দাঁড়ায়-
গুনী পোকার গুনী কথায়
বোকাগুলো সান্ত্বনা পায়।
মুখ বুঝে সব চলে যায়
জাতি পোকা,পাতি পোকা
ফসল খাওয়ার সুযোগ পায়।
বোকার ফসল পোকা খায়
পোকাগুলো রাজত্ব পায়
রাজ্য তখন রাজা হারায়।
শোষক পোকার দাঁতের বিষে
বোকাগুলো যায় নিমেষে-
পিঠ যখনি দেওয়াল ঘেষে
বোকাগুলো তেরে আসে
মানুষ খেকো জন্তু বেশে।
বোকাগুলো পণ করে যে-
তিলে তিলে মরার চেয়ে
একেবারে মরা ভালো,
তার চেয়ে আরো ভালো
সমাজটাকে বদলে ফেলো।
অকারণে প্রশ্ন উঠবে-
কারা এখন হাল ধরবে
পোকাগুলো ধ্বংশ করবে
সমাজটাকে বদলে দিবে।
(নাদিম মিয়া১৮-০৩-২০১২)
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
সুমন কর বলেছেন: ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৪
নাদিম ঘুড়ি বলেছেন: কেমন হয়েছে জানাবেন-