নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প-পুতিন-মোদি মিলে ফেরাচ্ছেন হাসিনাকে?

০২ রা আগস্ট, ২০২৬ রাত ২:০৫


ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে এসে শুধু বাংলাদেশের সাথেই মিটিং করেননি, করেছেন ভারতের মন্ত্রী পদমর্যাদার বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারের সাথেও। শোনা যায়, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খুব বেশি সময় নাহলেও, দীনেশ ত্রিবেদীর সাথে প্রায় ঘন্টাখানেক মিটিং করেছেন তিনি। গোর মহাশয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মার্কিন পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান নীতিনির্ধারক। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বা এনসিপিসহ অন্যান্য জুলাইপন্থী দলগুলির সাথে আলাদা কোনো মিটিং করেছেন বলে জানা যায়নি।

এদিকে, ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, তবে তাঁকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করা হয়নি চিঠিতে। এমনটাই দাবি করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক।

এটা সত্যি হলে এ সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে, ভারত এখনও শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী মানছে, সেই মতেই তাঁকে আশ্রয় দিয়েছে এবং সেই প্রটোকলেই তাঁকে দিল্লীর অতি নিরাপদ হেফাজতে রেখে অফিস করতে তথা দেশ চালাতে দিচ্ছে। দেশে উপরে একটা সরকার আর ভেতরে আরেকটা সরকার। সেই ভেতরের সরকার বলে দিচ্ছে সারজিসরা মার খেলে ঠেকাতে হবে নাকি নীরব দর্শকের ভূমিকায় থাকতে হবে। 'অন এক্সাইল' সেই সরকার দ্রুতই দেশে ফিরবে, 'ডি ফ্যাক্টো' সরকারের মেয়াদ তখন এমনিতেই শেষ হবে।



অনেকে বলছে, ভারতের এই প্ল্যান বাস্তবায়ন করবেন রাজনীতিবিদ থেকে মন্ত্রী পদমর্যাদার হাইকমিশনার হয়ে বাংলাদেশে হেঁটে আসা দীনেশ ত্রিবেদী। তিনি যেকোনো সময় ডিরেক্ট নরেন্দ্র মোদিকে ফোন করার সক্ষমতা ও প্রটোকল রাখেন। বলা হচ্ছে, তাঁকে এ কাজে সহযোগিতা করবেন সার্জিও গোর তথা আমেরিকা।

কেননা, জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলো যে ডিপস্টেট, তাদের সরকার বা বাইডেন সরকার আর ক্ষমতায় নাই। ক্ষমতায় এখন মোদির মতই আরেক রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সরকার। ট্রাম্প প্রশাসনে ভারতীয়দের দাপট আছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বিয়ে করেছেন ভারতের RSS নেতার পরিবারে। আবার CIA প্রধান থেকে সদ্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তুলসী গ্যাবার্ড, যিনি ইসকন সদস্য। এসব পদত্যাগ উপরে উপরে হয়, কার্যত পদে না থেকেও অনেকে অনেক কিছু করতে পারে। প্রাক্তনরা আরও বেশি পারে। কারণ তারা বর্তমানের চেয়ে সিনিয়র। আবার FBI এর প্রধান হিসেবে এখনও আছেন কাশ্যপ প্যাটেল (ক্যাশ প্যাটেল)। এটাও সবাই জানে যে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন। ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্সের যৌথ সমর্থন না পেলে ঐ পদে যাওয়া সম্ভব না। এদিকে প্রথম আলো আর ডেইলি স্টারও হয়তো পুড়ে শুদ্ধ হবার পথে!

অতএব, হিসাব বরাবর। দ্রুতই বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে এই এলাকায়। জুলাইয়ের হিরোদের পথেঘাটে এভাবে আক্রমণের শিকার হওয়াটা এমন কিছুরই ইঙ্গিত দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন মানুষ ওদেরকে গালি দেয়, 'এ প্রজন্মের মুক্তিযোদ্ধা' না বলে তারা এখন বলে 'দেশ ধ্বংসের কারিগর'।

তবে এর সবটাই ধারণা ও শোনা কথার উপর নির্ভর করে লেখা। বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই। ধন্যবাদ।
দেব দুলাল গুহ ... দেবু ফরিদী

লেখাটি ভালো লাগলে লেখাটি শেয়ার করুন
এবং ফেসবুকে ফলো করুন Devdulal Guha Nipun

#NarendraModi #SergioGor #SheikhHasina #DineshTrivedi #DevDulalGuho #devdulalguho #InternationalNews #IndiaBangladeshRelations #IndiaBangladesh #July2024 #julymovement #JulyRevolution #SarjisAlam #Nahidislam #NCP #AwameLeague #BNP #Jamayat #JamaatIslami #BJPGovernment #bjpwestbangal #SubhenduAdhikari

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘটনায় অনেক হয় রটনা !
.................................................
দেশ অস্হিরতার মধ্য চলছে, মানুষের
বিশ্বাস , সততা একেবারে তলানিতে চলে গেছে
ছাত্র /ছাত্রীরা পড়া লেখায় মনযোগ দিতে পারছেনা , তাই
এবার ফেলের হার ৫০% ; আমাদের বুঝতে হবে,
আমরা বর্তমানে কোন নরকের পথে হাঁটছি ।

২| ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:৩১

সৈয়দ কুতুব বলেছেন: দেখা যাক কি হয় ।

৩| ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৪:০৩

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: আন্তর্জাতিক রাজনীতি এবং বর্তমান ভূ-রাজনৈতিক সমীকরণ নিয়ে অত্যন্ত চমৎকার ও বিশ্লেষণধর্মী একটি লেখা উপস্থাপন করেছেন। ট্রাম্প, মোদি ও পুতিনের নীতির প্রভাব এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার এই ভাবনা বেশ চিন্তার খোরাক জোগায়। চমৎকার একটি পোস্টের জন্য ধন্যবাদ!

৪| ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৭

নতুন বলেছেন: স্যার চমতকার লিখেছেন। ট্রাম্প, পুতিন আর মোদীর আসলে খাইয়া দাইয়া কাম কাজ কমে গেছে।

তাই ট্রাম্প শেখ হাসিনার বিষয়টা খুবই গুরুত্বদিয়াে বিবেচনা করছেন। ;)

ট্রাম্প কয়েকদিন আগেই পুতিন আর মোদীকে ফোনে কন্ফারেন্স কল করেছিলো, সেখানে মোদিজী শেখ হাসিনার কস্টের কথা বলেছেন, তিনি বাংলাদেশকে খুব মিস করছেন।

পুতিনও শেখ হাছিনার ব্যাপারে খুবই চিন্তিত, ভারতে আপনা কিভাবে ঘুমাচ্ছেন, বিশেষ করে উনি তার বালিশটা নিয়ে আসতে পারেন নাই পালানোর সময়ে। তিনি রাশিয়ার ভাইস প্রেসিডেন্টেকে তারেক রহমানের সাথে দেখা করে শেখ হাসিনার বালিসটা দিল্লীতে পাঠানোর জন্য অনুরোধ করবেন বলে মোদিজীকে জানিয়েছেন।

আশা করি আপনার এটা যেনে ভালো লাগবে স্যার যে শেখ হাসিনা তার প্রিয় বালিশটা পেলে ভালো মতন ঘুমাতে পারবেন। :D

৫| ০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা ফিরবে, এটা সত্য।
তারপর নতুন খেলা শুরু হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.