| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
কোটাবিরোধী আন্দোলন করে চাকরিতে নারীদের কোটা খেয়ে নিজে নারী কোটায় এমপি হলে যা হয়! মূল ব্যাপারটাই ধরতে পারে নাই। অথবা পারলেও রাজনীতির স্বার্থে বিরোধিতা করছে।
ব্যবসা করে জুলাইকে ছোট না করতে আহ্বান জানিয়েছে বিএনপি। এই সুন্দর ও প্রশংসনীয় আহ্বানটা নিয়েও তিনি রাজনীতি শুরু করলেন!
আচ্ছা, বিএনপি ভুল কি বলেছে? জুলাই কি এনসিপির একার? জুলাই কি বিএনপির না? বিএনপির কেউ কি জুলাই-আগস্টে আন্দোলনে প্রাণ দেয়নি? জুলাই কি জামায়াত-শিবিরের না? আমার তো মনে হয় তাদেরই বরং বেশি! শিবিরের ছেলেরাই অকাতরে প্রাণ দিয়েছে বেশি শেখ হাসিনার পতনের আন্দোলনে। এটা অস্বীকার করা মানে ইতিহাসকে অস্বীকার করা।
বিএনপি বলতে চেয়েছে, জুলাইকে বিক্রি না করে হৃদয়ে ধারণ করতে হবে। আপনারা যখন বলেন মুক্তিযুদ্ধকে বেচা যাবে না, নাসিরুদ্দিন পাটোয়ারী যখন পরশুদিনও বললো জিয়াউর রহমানকে নিয়ে ব্যবসা করা যাবে না, তাতে দোষ নাই? দোষ কেবল জুলাই ব্যবসা আর হাদি ব্যবসা না করতে বলায়?
আবু সাঈদ, মীর মুগ্ধ, ওসমান হাদিরা কারো ব্যবসার সাইনবোর্ড হতে জীবন দেয় নাই। তারা একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। সেই বাংলাদেশ শুধু একটি সুনির্দিষ্ট দলের ব্যাক্তি সম্পত্তি হলে, শেখ হাসিনা বাংলাদেশকে নিজের বাপের সম্পত্তি দাবি করলে এত ক্ষেপতেন কেন? আপনারা এখন 'স্বজন হারানোর বেদনা'-র সেই পুরাতন রেকর্ড বাজান কেন? জুলাইয়ে কে কী করেছেন তা এত ঢাকঢোল পিটিয়ে বারবার বলেন কেন? অন্তত দেশ স্বাধীন করার পিছে তাঁর বাবার অর্থাৎ বঙ্গবন্ধুর ভূমিকা কি অস্বীকার করতে পারবেন?
ওহ, আপনারা তো আবার তাঁর মাথায় উঠে প্রস্রাব করা যোদ্ধা! আপনারাই তো ধানমন্ডি-৩২ ভাঙা বীরের দল! দেশ জুড়ে শ্রদ্ধেয় শিক্ষকদেরকে মব করে অপমান করে কর্মস্থল থেকে বিতাড়িত করা ছাত্র তো আপনারাই! এমপি হয়েছেন তো, তাই হয়তো মাঝে মাঝে ভুলে যাই।
দেব দুলাল গুহ ... দেবু ফরিদী
২|
০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:৩০
সৈয়দ কুতুব বলেছেন: এগুলো সব পরিকল্পিত ...
৩|
০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৪:০২
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: রাজনৈতিক বক্তব্য ও সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে অত্যন্ত জোরালো ও বিশ্লেষণধর্মী একটি লেখা উপস্থাপন করেছেন। জুলাইয়ের চেতনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার এই মতামত বেশ চিন্তার খোরাক জোগায়। চমৎকার একটি পোস্টের জন্য ধন্যবাদ!
৪|
০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: জুলাইয়ের মায়রে বাপ।
যারাই জুলাই জুলাই করবে, আমার ইচ্ছে করে তাদের মুখে গু দিয়ে দেই।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জুলাইকে বিক্রি না করে হৃদয়ে ধারণ করতে হবে।
.................................................................................
সেজন্য চাই শুভ্র ,নিষ্পাপ হৃদয়,তা কি অর্জন করতে পেরেছি ???