| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনাই মিঞার ধুকধুকে চড়ুইপাখির বিকিভাট্টা,
প্রাত:ভ্রমণ কুকুরছানার নি:শ্বাসহীন জিহবা,
মাতৃক্রোড় টিয়া পাখির ঘরে না ফেরা ঝড়ো রাত,
আর মনিব বিরহে পারু শালিকের অহর্নিশ মৃত্যু;
আজ লিস্টিতে উঠে এসেছে 'মিয়া কালিস্তা'!
তাও আবার শ্রীহট্ট, জৈয়ন্তিয়ার হস্তরেখা হয়ে
লেবানন গিয়েছে মহাসড়কে।
হে 'মিঞা', হ্যাঁ 'মিয়া'........
মড়ক লাগুক তোমার বেদভ্যাসে,
পাতাগুল্মের দরোজা ছত্রাক হয়ে ফুটুক নরকে।
মদখোর গালীবের গ্রীবা নুয়ে করুক কাব্য,
ভুল বানানে গালীব হোক গালি,
শ্রাব্য কিংবা অশ্রাব্য।
পাপ এক নির্বাক চলচ্চিত্র।
যার কোন ভাষাধর্ম নেই,
কিন্তু শব্দে ঘুম ভেঙ্গে যায় কেবলই।
...................
রাত সাড়ে ১২ টা
১৫ জানিয়ারি,১৫
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
নিশীথ সূর্য বলেছেন: : অনেক ধন্যবাদ তনিমা....
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দূর্দান্ত!!!