| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবেসে একটা 'নাম' দিলে আমার,
তা প্রায় অনেকদিন হয়ে গেলো!
এখন আর ওই নামে আমাকে ডাকো না।
তাই নাম'টি লিখে একটি কাগজের নৌকো
ভাসিয়ে দিয়েছি সাগরে।
আজ সেই 'নাম'
শরনার্থী হয়েছে।
সময়ের উথাল ঢেউয়ে আছড়ে পড়ছে,
দম বন্ধ চোখ ভাঙছে গহীনপুর।
মাত্র পাঁচ'শো কদম দূরেও
নোঙর করতে পারেনি কাঙ্খিত হৃদ-বন্দর।
আজ সেই 'নাম' মিশে গেছে সাগরের নোনা জলে,
কিংবা
এ্যাতদিনে খেয়ে ফেলেছে
কোন ভিনদেশী মাছ।
তুমিও রীতিমতো অভিযোজিত হয়ে
ঠিক অন্য কাউকে
দিয়েছো, কোন নতুন 'নাম'।
আদুরে তুলতুলে সেই নামে
হয়তো গদগদ হচ্ছেন..
কোন 'রাম-শ্যাম-যদু-মধু'!!!
আহ্.......কত কী!

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭
নিশীথ সূর্য বলেছেন: : আমিও বুঝিনা সাধু ভাই। শুধু ভালো ভাবে ভাসিয়ে দিলাম..
২|
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১
সায়ান তানভি বলেছেন: আহ! চমৎকার! দারুন লাগল।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১
নিশীথ সূর্য বলেছেন: : ধন্যবাদ ভাই আমার
৩|
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২
রাজসোহান বলেছেন: ভালোবাসা প্রেম দেয়, শ্যাম যদু মধু বলে ছ্যাকাও দেয় ![]()
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩
নিশীথ সূর্য বলেছেন: : কথা সত্য...ভাইজান
৪|
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪
নিশীথ সূর্য বলেছেন: : ধন্যবাদ আপুমনি
৫|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১
নিশীথ সূর্য বলেছেন: : ধন্যবাদ দাদা।
৬|
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৫
ফরিদ আহমাদ বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২
নিশীথ সূর্য বলেছেন: খুশি হলাম ভাই...
৭|
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর লিখেছেন। ![]()
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩
নিশীথ সূর্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৮|
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোই।
৯|
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৫
সিগনেচার নসিব বলেছেন: জার্নি বাই বোট ++++
শুভেচ্ছা ও ভাল লাগা জানুন
১০|
০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫
ইবাদ্ত বলেছেন: ভাই অসাধারন
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪
বিতার্কিক সাধু বলেছেন: ভাল বেসে কি লাভ? বুঝিনা এসব