নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

সূর্য পশ্চিম দিকে উঠে:)

১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার কর্মীরা এখন এটাকে কিভাবে সমর্থন করবে আসুন দেখি।

বিএনপি কর্মী: দেখুন সূর্য তো পশ্চিম দিক থেকেই উঠবে। সূর্য যখন পূর্ব দিক থেকে উঠে তখন আপনি সূর্যের পিছনে গিয়ে দাঁড়িয়ে যদি সূর্যকে দেখেন তাহলে তো সেটা পশ্চিম দিকেই হবে, তাই না? পৃথিবীতে সূর্য উঠলে সবার আগে দেখে জাপান। যেহেতু সবার আগে বাংলাদেশ তাই পশ্চিম দিকে উঠলে হয়তো আমরা সবার আগে দেখবো, সেজন্যই হয়তো আমাদের নেতা এ কথাটি বলেছেন।

আওমীলীগ কর্মী: দেখুন উন্নয়নের স্বার্থে সূর্যকে পশ্চিম দিক থেকেই উঠানো উচিত। আমাদের সাবেক সরকার কত বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে সফল হয়েছে। নিশ্চয়ই এটা নিয়েও এতদিনে কোনো বড় ধরনের মেগা প্রজেক্ট চালু করে ফেলতো।

এনসিপি কর্মী: দেখুন বিপ্লবের কিংবা আজাদীর কোন দিক হয় না। সেটা পূর্ব কিংবা পশ্চিম যে কোন দিক থেকেই উঠে আসতে পারে। আগামীর বিপ্লব, আজাদী, গণঅভ্যুত্থান সূর্যের সাথে সাথে পশ্চিম দিক থেকেই দেয়ে আসবে। ইনকিলাব জিন্দাবাদ।

ইসলামী আন্দোলনের কর্মী: এ আর নতুন কি! আমাদের বড় হুজুরের আব্বার আঙ্গুলের ইশারায় সূর্য টানা একমাস পশ্চিম দিক থেকেই উঠেছিল। রাতের বেলায় উঠেছে দেখে সেই মাজেজা অনেকে দেখতে পায়নি। শুধুমাত্র উনার মরিদাগানরা দেখতে পেয়েছে।

বামদলের কর্মী: সাম্য ও ন্যায়ের ভিত্তিতে সূর্য আসলে পশ্চিম দিক থেকেই উঠা উচিত। যুগ যুগ ধরে সূর্য পূর্ব দিকে ওঠার কারণে সকালের উপকারী সূর্যের আলো পূর্ব দিকের মানুষেরা পেয়ে আসছে।
তাই পশ্চিম দিকের মানুষেরও সকালের উপকারী আলো পাওয়ার অধিকার আছে।

জামায়েত কর্মী: দেখুন আমাদের আমির সাহেব কখনো ভুল কথা বলেন না। তিনি নিশ্চয়ই আমাদের আরেক নেতা শাহজাহান সাহেব যার সম্মানে সূর্য দাড়িয়ে গিয়েছিল, উনার সাথে আলাপ করেই বলেছেন। আর পূর্ব দিকে সূর্য উঠলেও আমরা আগে দেখব, আর পশ্চিম দিকে উঠলেও আমাদের পশ্চিম পাকিস্তানের ভাইয়েরা আগে দেখবে, এতে দুশ্চিন্তার কিছু নেই।

বোনাস
স্যার সলিমুল্লাহ খান: একটা গান তো আছে এভাবে, “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল।”আসলে সাম্রাজ্যবাদীদের উত্থানের পর থেকে এ বাংলার মানুষ কখনো তার উপযুক্ত স্বাধীনতা পায়নি। রবীন্দ্রনাথকে নিয়ে তো আমরা মাতামাতি করি, তিনি তো কখনো চাইনি সূর্য পশ্চিম দিকে উঠুক।
এখন আপনি যেটা বললেন আমাদের কোনো এক নেতা বলেছে, সূর্য পশ্চিম দিকে উঠে। তিনি তো খারাপ কিছু বলেননি। আপনি সেটাকে শাব্দিক অর্থে নিলে তো হবেনা। এখানে ভাবার্থ কি সেটা বুঝতে হবে। আর সেটা বুঝতে গেলে আমাদেরকে যেতে হবে এরিস্টটলের কাছে। তবে সেখানে একটু সমস্যা আছে। তিনি তো আরবদের কালচার থেকে অনুপ্রাণিত হয়েছেন, যদিও অনেকে সেটা স্বীকার করে না। এ বিষয়টিও বুঝতে হলে আপনাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান কি সেটা জানতে হবে। রাষ্ট্রের ধারণা কোত্থেকে এসেছে সেটাও বুঝতে হবে, আর সেটা বুঝতে হলে আপনাকে যেতে হবে রাষ্ট্রবিজ্ঞানী....

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২৮

সৈয়দ কুতুব বলেছেন: কিয়ামতের আগে একবার হলেও জামায়াত ক্ষমতায় আসবে , কুরআনে নাকি এমনটাই বলা আছে- জনৈক নিরপেক্ষ মানুষ । :)

১৪ ই মে, ২০২৬ রাত ১২:২৫

নূর আলম হিরণ বলেছেন: নিরপেক্ষ মানুষ জামায়াতের আর সাধারণ শিক্ষার্থী শিবিরের:)

২| ১৪ ই মে, ২০২৬ রাত ১২:১৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: কিয়ামতের আগে একবার হলেও জামায়াত ক্ষমতায় আসবে , কুরআনে নাকি এমনটাই বলা আছে- জনৈক নিরপেক্ষ মানুষ । =p~ =p~ =p~

১৪ ই মে, ২০২৬ রাত ১২:২৬

নূর আলম হিরণ বলেছেন: জামায়েত ক্ষমতায় আসলে সেটা কেয়ামতের ট্রেলার হবে।

৩| ১৪ ই মে, ২০২৬ রাত ১২:১৮

হুমায়রা হারুন বলেছেন: পোস্টের ছবি নির্মাতা Meta AI বলবেঃ সূর্য পশ্চিম দিকে উঠে বলেই তো গরিলা এখন বানর শিশুর জন্ম দিচ্ছে।

১৪ ই মে, ২০২৬ রাত ১২:২৬

নূর আলম হিরণ বলেছেন: হাহা:)

৪| ১৪ ই মে, ২০২৬ ভোর ৪:২০

মিরোরডডল বলেছেন:




এনসিপি কর্মী: দেখুন বিপ্লবের কিংবা আজাদীর কোন দিক হয় না। সেটা পূর্ব কিংবা পশ্চিম যে কোন দিক থেকেই উঠে আসতে পারে। আগামীর বিপ্লব, আজাদী, গণঅভ্যুত্থান সূর্যের সাথে সাথে পশ্চিম দিক থেকেই দেয়ে আসবে। ইনকিলাব জিন্দাবাদ।


Are you sure?
কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে হিরণ।
এনসিপি একটি পূর্ণাঙ্গ স্টেটমেন্ট দিবে কিন্তু সেখানে 'জুলাই সনদ’ শব্দটি নেই, এটা হতে পারে না।
যে বিষয় নিয়ে কথা বলুক না কেনো, বিবৃতির শুরুতে শেষে এবং মধ্যাংশে 'জুলাই সনদ’ শব্দ থাকতে হবে, তাহলেই ওটা এনসিপির স্টেটমেন্ট :)

জামায়েত কর্মী: পূর্ব দিকে সূর্য উঠলেও আমরা আগে দেখব, আর পশ্চিম দিকে উঠলেও আমাদের পশ্চিম পাকিস্তানের ভাইয়েরা আগে দেখবে, এতে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু দুশ্চিন্তার কারণ হচ্ছে নারীরা। সূর্য ওঠা গোল্লায় যাক, পূর্ব পশ্চিম নো ম্যাটার হোয়াট, নারীরা কাজ করবে পাঁচ ঘন্টা, কাজ না করলে আরো ভালো। তারা হবে আমাদের হাতের পুতুল। আমাদের কথামতো কাজ করলে তারা রানী, তা নাহলে তারা বে... । এই হচ্ছে জামাত।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.