নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোষ্ট

১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে যাবে। গ্রামে অলরেডি কুয়াশা পড়তে শুরু করেছে! শীত কুয়াশা, কম্বল, ফুলকপি, নতুন আলু ইত্যাদি কোনো কিছু নিয়ে আমার কোনো আদিখ্যেতা নেই। সামান্য সাদা ভাত আর সামান্য লাল শাক ভাজি পেলেই আমি খুশি। সাথে যদি দেশি মাছ টাস থাকে তাহলে তো কথাই নেই! আমি খাওয়ার চেয়ে বেশি উপভোগ করি ঘুম। তারপর বই আর টুকটাক লেখালেখি। সামুতে আছি দীর্ঘদিন। আসলে সামুতে টিকে আছি গ্রেট চাঁদগাজীর জন্য।

আমি স্পষ্ট বলতে চাই- আমি একজন নিরীহ মানুষ।
সহজ সরল ঝামেলাবিহীন মানবিক মানুষ। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, ভবিষ্যতেও করবো না। আমি খুবই নরম মনের একজন মানুষ। আমি মানুষকে ভালোবাসি। আমার দেশকে ভালোবাসি। মুক্তিযোদ্ধাদের ভালোবাসি। প্রতিটা সৎ ও পরিশ্রমী মানুষকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি। সামুতে আমি এবং চাঁদগাজী অনেক লম্বা সময় ধরেই আছি। নিয়মিত ব্লগার হিসেবে আমি এবং চাঁদগাজী এক নম্বরে আছি। সামুতে বেশ কয়েকজন আমাকে ব্লক করে রেখেছেন। তাদের লেখায় মন্তব্য করতে পারছি না! এই বিষয়টা আমাকে কষ্ট দিচ্ছে। তারা আমার মতো অতি সাধারন ও নিরীহ একজন ব্লগারকে ব্লক কেন করবেন?

সামুতে আমি কোনোদিন কাউকে গালি দেই নাই।
খারাপ মন্তব্যও করি নাই। গালি দেওয়া বা মন্দ কথা বলা আমার স্বভাবে নেই। অথচ অনেকে আমাকে ব্লক করে রেখেছেন। তাদের পোষ্টে আমি মন্তব্য করতে পারি না। এই বিষয়টা আমাকে কষ্ট ও যন্ত্রনা দিচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে ব্লক মুক্ত করেন। আপনাদের পোষ্টে আমি মন্তব্য করতে চাই। আমি বিপদজনক মানুষ নই। আপনাদের গালি দিবো না। খারাপ মন্দও করিব না। তবে রাজাকাদের আমি গালি দিবো। এরা লাইনে না এলে ক্ষমা পাবে না। নো নেভার। 'জুল ভার্ন' ' ইফতেখার ভূইয়া' ' অপলক' সহ আরো কয়েকজন আমাকে ব্লক করে রেখেছেন। কি অন্যায় করেছি? অযথাই ব্লক করে রেখেছেন!

আমার ব্যাক্তিগত ধারনা-
ব্লগে বেশ কিছুদিন ধরে- সামুর এডমিন, মডারেটর এবং ব্লগ টিম ছিলো না। এখন হয়তো আছে। তবে থাকলেও আগের লোকজন নেই। সবাই নতুন এসেছেন। নতুন লোকজন আসাতে ভালোই হয়েছে। আগের লোকজন নিরপেক্ষ ছিলেন না। বরং তাদের জন্যই ব্লগার কমে গেছে। সেটা এখনও অব্যহত আছে। নতুন মডারেটর এবং ব্লগটিমের কাছে আমার অনুরোধ- এবার 'চাঁদগাজী'কে মুক্ত করেন। অনেক হইছে। এবার মানুষটাকে শান্তিতে ব্লগিং করতে দেন। আল্লাহর দোহাই লাগে। তিনি সকলের পোষ্ট পড়েন, মন্তব্য করেন। এবং লেখায় ব্লগারদের দোষত্রুটি ধরিয়ে দেন। চাঁদগাজীর মতো ব্লগার যত থাকবে, ব্লগ তত সমৃদ্ধ হবে।

চাঁদগাজী একজন গ্রেট ব্লগার।
বাংলাদেশের সেরা ব্লগার। তাকে ছাড়া বাংলাদেশের ব্লগ ও ব্লগাদের ইতিহাস লেখা যাবে না। মানুষটার উপর সামুর সাবেক লোকজন অনেক অন্যায় অবিচার করেছে। সামুতে তার জীবন গেছে ব্যানে ব্যানে। লোকটাকে মডারেটর সাহেব মন ভরে ব্লগিং করতে দেননি। অথচ এই চাঁদগাজী সামুতে স্বাধীনতা বিরোধীদের সাথে একাই ফাইট করে গেছেন। দিনের পর দিন। অসংখ্য মন্দ ব্লগার তাকে কুৎসিত গালাগালি দিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমার অনুরোধ- এবার তাকে সসম্মানে প্রথম পাতায় নিয়ে আসুন। তাকে লিখতে দেন। মন্তব্য করতে দেন। তবেই সামু প্রানবন্ত হবে।

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৩৬

সাইফুলসাইফসাই বলেছেন: ভালো লেখা

২| ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৩

সুব্রত দত্ত বলেছেন: আসলে এইসব বিষয় আশয় আমার জানা নেই। চাঁদগাজী ভাইয়ের কথা মনে আছে। দুর্দান্ত লেখেন তিনি। সামু টিমের কাছে আমারও অনুরোধ তাকে স্বাধীনভাবে লিখতে দেওয়া হোক। আর রাজীব নূর ভাইকে কেউ কেন ব্লক করবে তা আসলেই আমার বোধগম্য নয়। তবে ভাই, আপনার কষ্ট লাগাটাকে আমি নিছক আবেগ হিসেবে দেখছি। কাউকে অনুরোধ করার কিছু নাই। আপনার মতো স্বচ্ছ মানুষকে যাদের ভালো লাগে না। তাদের কাছে আপনার যাওয়ারও দরকার বোধ করি না।

৩| ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৩

সুব্রত দত্ত বলেছেন: আসলে এইসব বিষয় আশয় আমার জানা নেই। চাঁদগাজী ভাইয়ের কথা মনে আছে। দুর্দান্ত লেখেন তিনি। সামু টিমের কাছে আমারও অনুরোধ তাকে স্বাধীনভাবে লিখতে দেওয়া হোক। আর রাজীব নূর ভাইকে কেউ কেন ব্লক করবে তা আসলেই আমার বোধগম্য নয়। তবে ভাই, আপনার কষ্ট লাগাটাকে আমি নিছক আবেগ হিসেবে দেখছি। কাউকে অনুরোধ করার কিছু নাই। আপনার মতো স্বচ্ছ মানুষকে যাদের ভালো লাগে না। তাদের কাছে আপনার যাওয়ারও দরকার বোধ করি না।

৪| ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ জুম্মা মোবারক,
আসুন সবার জন্য দোয়া করি,
আমরা সবাই সবাইকে সম্মান করতে শিখি !

৫| ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: হুমায়ুন আহমেদ আসলেই গ্রেট ছিলেন ।

৬| ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: ‘হুমায়ুন আহমেদ’ গ্রেট লেখকের প্রসঙ্গ নিয়ে লেখার শুরুটা বেশ উৎসাহ নিয়ে পড়া শুরু করলাম( আমি আপনার লেখা বলা চলে এক নিশ্বাসে পড়ে থাকি ) এবং শেষে একেবারে হতাশ হলাম । আপনার ট্রাক্টর মার্কা চাঁদগাজি’র ( যিনি ব্লগের সাধারণ নিয়ম-নীতির তোয়াক্কা না করে সাধারণ স্বাধীন মতামতের ব্লগারদের পেজে আক্রমনাত্মক মন্তব্য নির্দ্ধিধায় করে থাকেন ) ব্লগের প্রথম পাতায় স্থান দেয়া নিয়ে সুপারিশে বিষ্ময় বোধ করছি ।

৭| ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

তিনি এক জন অসাধারণ লেখক।
তবে তার ২য় বিয়েটা আমার কাছে ভালো লাগেনি।

চাঁদগাজী আর আপনার পোস্ট পড়তেই আমি এখনো এই ব্লগে আসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.