নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ - এআই

১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা সহ বর্তমান সময়ের এআই দিয়ে নকল করছেন! এআই দিয়ে গল্প কবিতা প্রবন্ধ, আহলে হাদিস লিখছেন। এআই দিয়ে রাজনীতি লিখছেন। এআই দিয়ে নিজের প্রশংসা লিখছেন। এআই দিয়ে বিশাল বিশাল মন্তব্য লিখছেন। বিশাল বিশাল প্রতিমন্তব্যও লিখছেন। নিজের দ্বারা কিছু লেখা সম্ভব, সেই আত্মবিশ্বাস তলানিতে গিয়ে পৌঁছেছে। শেষ, সব শেষ। জীবনে এআই না থাকলে লেখালেখির দৌড় এইখানেই সাঙ্গ হয়ে যেতো।

আমি বিশ্বাস করি, এআই দিয়ে যেই বিশাল বিশাল মন্তব্য প্রতিমন্তব্য লিখছেন, এসএসসি পরিক্ষায় বাংলা - ইংরেজী ১ম ও ২য় পত্রের প্রশ্নোত্তর যদি এমন বড় করে লিখতে পারতেন! - তাহলে হয়তো লেটার মার্ক সহ পাশ করতেন। থার্ড ডিভিশন নিয়ে ঝুলে থাকতে হতো না।

শিক্ষা হচ্ছে একটি বড় মাপের যোগ্যতা। আমি অবাক হই যখন দেখি, এই যোগ্যতা দুই দিনের এআই’এর কাছে ফেইল করছে। এআই দ্বারা কেউ চরম মাত্রায় নেশাগ্রস্ত এটি ভাবতেও অবাক লাগে। তাদের এআই দিয়ে লেখার প্রবণতা দেখে হয়তো গল্পের আদু ভাইও লজ্জা পেতেন। এআই দিয়ে লেখা গল্প, কবিতা, থ্রিলার, ধর্ম, রাজনীতি সহ মন্তব্য প্রতিমন্তব্যগুলো ব্লগের জন্য খুবই নিম্নমানের “বাংলা মদের মাতালের অত্যাচারের মতো অত্যাচার”। এই পাঁড় মাতালের অত্যাচার হতে মুক্তির উপায় কি, আমার সঠিক জানা নেই। আপনাদের জানা থাকলে অনুগ্রহ করে জানাবেন।











মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:১৩

সুব্রত দত্ত বলেছেন: আপনার পোস্টটা চিন্তাশীল বটে কিন্তু এই চক্র থেকে বের হওয়ার কোনো পথ আছে বলে মনে হচ্ছে না। ধরেন, আপনি সচেতনভাবে এআই ব্যবহার করা থেকে দূরে থাকলেন এবং বই-পুস্তক পাঠ করে করে দক্ষতা অর্জন করতে থাকলেন- তাতে বিশেষ কোনো লাভ কিন্তু হবে না আপনার। ২০২৫-এ একটি ছোটগল্পের বই প্রকাশ করলাম, মাত্র ৪৮ পৃষ্ঠার এবং ৯টি ছোট ছোট গল্পের। সেগুলো এআই আসার আগের লেখা- গুটিকয়েক মানুষ ছাড়া কেউ কিনলো না, যারা কিনলো তাদের অর্ধেকের বেশি পড়লও না। অন্যদিকে এআই-এর সহায়তা একটি একাডেমিক বইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শিক্ষার্থীদের দিলাম, তাদের মন্তব্য দারুণ হয়েছে, একেবারে অসাধারণ। কি বুঝলেন! পাঠকেরও মৃত্যু হয়েছে, লেখকের মৃত্যু তো অবধারিত তাহলে।

১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



এআই দিয়ে তৈরি ভিডিও দেখে মানুষ যেমন ”অচাম হয়েছে। সুন্দর হয়েছে। সেইরাম হয়েছে” - নিম্নমানের মন্তব্য করে ঠিক তেমনই এআই লেখা পড়েও মানুষ একই মন্তব্য করে। এরা পাঠক না দর্শকও না।

এআই দিয়ে ভালো গল্প উপন্যাস প্রবন্ধ লেখা আজ ১৩-১১-২০২৬ পর্যন্ত সম্ভব না। এআই দিয়ে লেখা গল্প পড়ার মতো কিছু নেই। কবি জসীমউদ্দিনের কবর কবিতাটির মতো একটি কবিতা এআই আগামী ১০০ বছরে লিখতে পারবে কিনা সন্দেহ আছে। এআই দিয়ে অফিসিয়াল কাজ করলে ভিন্ন বিষয়, তবে আমাদের বাংলাদেশি মানুষ এআই দিয়ে অফিসিয়াল কাজ করার মতো দক্ষ হতে সময় লাগবে।

আপনাকে ধন্যবাদ।

২| ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২২

আলামিন১০৪ বলেছেন: এআই দিয়ে লিখলে বুঝা যায়-

১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



এআই দিয়ে খুবই নিম্নমানের লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে। যেই প্রবীণ ব্লগে এআই দিয়ে অত্যাচার করছেন, তিনি মেট্রিকে তিনবার ফেইল করেছেন। একাধিকবার মেট্রিক ফেইল মানুষ, এরা মানুষ হিসেবে সাধারণত নিম্নমানের চিন্তা ও নিম্নমানের রুচির মানুষ হয়ে থাকেন।

৩| ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: আমার কাছে সমস্যা হলো- প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, ধর্ম তত কোনঠাসা হয়ে পড়ছে।

১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



ধর্মের সাথে প্রযুক্তির কোনো সম্পর্ক নেই। প্রযুক্তির সাথেও ধর্মের কোনো সম্পর্ক নেই। যারা বলে ধর্মের সাথে প্রযুক্তির সম্পর্ক আছে এরা মানসিক বিভ্রান্ত ও মানসিক অসুস্থ।

৪| ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২৮

শ্রাবণধারা বলেছেন: ভালো লিখেছেন। এআই দিয়ে লেখা গল্প পড়ে সেখানে একটা মন্তব্য করে দেখি, আপনার পোস্ট।

বিষয়টা খুবই হতাশাব্যঞ্জক যে, এখন কোন কোন ব্লগার মন্তব্যও করেন এআই দিয়ে। এরা গাধা। এবং ব্লগ কতৃপক্ষের উচিত এদের বিষয়ে কঠোর হওয়া। এরা ক্লাস এইটের বাংলা রচনা মুখস্থ করে খাতায় লেখার মতো করে ব্লগিং করেন। কোনটা মুখস্থ কথা আর কোনটা নিজের বক্তব্য, সেই পার্থক্যটুকুও বোঝে না।

১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



এআই দিয়ে ভালো গল্প উপন্যাস প্রবন্ধ লেখা আজ ১৩-১১-২০২৬ পর্যন্ত সম্ভব না। এআই দিয়ে লেখা গল্প পড়ার মতো কিছু নেই। কবি জসীমউদ্দিনের কবর কবিতাটির মতো একটি কবিতা এআই আগামী ১০০ বছরে লিখতে পারবে কিনা সন্দেহ আছে।

এআই দিয়ে খুবই নিম্নমানের লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে। যেই প্রবীণ ব্লগে এআই দিয়ে অত্যাচার করছেন, তিনি মেট্রিকে তিনবার ফেইল করেছেন। একাধিকবার মেট্রিক ফেইল মানুষ, এরা মানুষ হিসেবে সাধারণত নিম্নমানের চিন্তা ও নিম্নমানের রুচির মানুষ হয়ে থাকেন।

আরেকটি কথা না বলে পারছি না, যারা সোশ্যাল মিডিয়াতে ধর্ম কপচায় তাদের চরিত্র খারাপ থাকে। ব্যক্তিগত খোঁজ নিলে প্রথমেই জানা যায় উক্ত ব্যক্তির চরিত্রে দোষ আছে। দেশের বিশেষ একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ংকর ভয়ংকর কাজ হচ্ছে যার কারণ হচ্ছে ধর্ম আর উক্ত ব্যক্তি গং।

৫| ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মানুষকে আরো বেশী পড়াশোনা করতে হবে।
পড়াশোনা ছাড়া জ্ঞান অর্জনের খুব বেশী উপায় নেই।

১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



যারা পড়ালেখার করার তারা পড়ালেখা করছেন। যারা ধর্ম কপচাবার তারা তা করছে। আর যারা এআই নিয়ে পরে আছে তারা এআই দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভিডিও অডিও সহ ফেসবুকে মব করে যাচ্ছে। আর পার্ট টাইম জব হিসেবে ব্লগে এআই এর গার্বেজ দিয়ে যাচ্ছে।

৬| ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১১

চারাগাছ বলেছেন: আপনি আমার পোষ্টে AI দিয়ে লেখা বলে অপবাদ দিয়ে এসেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.