নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলাশ করিম

কবি

পলাশ করিম › বিস্তারিত পোস্টঃ

ভুল ভাঙা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

তোমায় নিয়ে ভাবতে যাব?
আমার যে তা বয়েই গেছে!
কি ভেবেছ- দুর্ভাবনার
বালক স্বভাব রয়েই গেছে?
ভুল বুঝেছ, বুঝতে শেখ
আমি এখন ব্যাস্ত অতি-
জীবন-যাপন সহজ পথে
খুব বুঝেছি লাভ ও ক্ষতি।
তোমায় নিয়ে স্বপ্ন দেখা
বিনিদ্র রাত ভোর হয়েছে
এখন সত্য সুর্য ওঠে
তাও ভুলের ঘোর রয়েছে?
না, না, না, নেই, ভুল ভেঙ্গেছে
চোখে আমার আলোক রেখা
বুঝিয়ে গেল স্বপ্ন দেখো-
এইত ভাল, এটাই দারুন
মেঘের বুকে ভাসছি একা।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.