নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলাশ করিম

কবি

পলাশ করিম › বিস্তারিত পোস্টঃ

এমন করে প্রেম শেখালে

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩

এমন করে প্রেম শেখালে, কী বা আছে!
কী বা তোমায় দেব বল!
আমার কেবল স্বপ্ন আছে,
ধূলিবসন পথের কাছে
বিবর্ণ ফুল মরা গাছে- তুচ্ছ জীবন অগোছালো।।

চোখের পারে কী দেখালে!
মায়া কাজল?
আমার কি আর দৃষ্টি চলে
মস্ত দীঘিরর নোনা জলে!
আমায় দিলে শ্রুতিমূলে
প্রদীপ্ত এক জীবনবাণী, কামড়ে ধরে শুদ্ধাচল।

আকাশ পারে গঙ্গা ধারা।
জীবন বায়ুর স্রোত-
তারার বীথী দিক দেখানো।
কষ্ট শুষে সুখ যে দানো
আমার কি আর এই এখনো
দুঃখ আছে?- নেই। উঠছে জেগে জীবন অশ্বত্থ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.