| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে মেয়েদের "ধর্ষণ" বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। আলোচনার মুখ্য হিসেবে আছে তনু-নামের মেয়েটির ধর্ষণ ও হত্যার বিচার। অনেকেই তনু হত্যার বিচারের দাবিতে মাঠে নেমেছেন। যারা মাঠ পর্যায়ে যেতে পারেননি তাঁরা অনলাইনে ভীষণ একটিভ রয়েছেন।
তার মধ্যে আবার কিছু শ্রেণীর লোকজন দেখা যাচ্ছে যে, তনু নামের মেয়েটির পড়নে যদিও হিজাব ছিলো, কিন্তু আসলেই কতটুকু শালীন ছিলো তা নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ কেউ আবার বলছেন ধর্ষণের জন্য পোশাক শালীন/অশালীন হওয়া দায়ী। আবার কেউ বলছেন কারো পোশাক অশালীন হলে তাকে ধর্ষণ করা স্বাভাবিক, শালীন হলে তা হতো না ইত্যাদি ইত্যাদি। এভাবে দিন দিন নানা আলোচনা সমালোচনার ঝড় বয়েই চলেছে।
আজ হটাত করে দুই সপ্তাহ পুরোনো একটি খবর দেখে চোখ আটকে গেলো। মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। খবরটি সম্ভবত ১৬ মার্চ এর, ঈশ্বরদী'র বাসিন্দা এক মাওলানা মুফতি মতিউর রহমান নামের ব্যাক্তি মাদ্রাসার এক ছাত্র রাজুকে বলাৎকার করে জেল হাজতে গিয়েছেন। এই মুফতি নাকি আবার ঈশ্বরদী উপজেলা হেফাজতি ইসলামের সভাপতি। খবর সূত্রঃ এই লিংকে
এখন,
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নোঃ রাজু নামের ছেলেটার পোশাক কি শালীন ছিলো?
২|
৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৮
সাইফুল আরিফিন কাব্য বলেছেন: আপনি যা বলেছেন মেনে নিলাম।আপনি কি কখনো কোন ঢোলা কালো বোরকা পরিহিত,যার চোখ দুটি ছাড়া কিছুই দেখা যায় না।তার দিকে কখনো খারাপ চোখে তাকিয়ে দেখেছেন?
৩|
৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৫
আরণ্যক রাখাল বলেছেন: কিউরিয়াস মন জানতে ওয়ান্ট করলেও চুপ করে থাকাটাই উচিৎ।
হুজুরদের বিরুদ্ধে কিছু কওয়া যাবে না। তারা তো নূরানি মানুষ। তাদের ছেলেপেলেদের দেখলে ইয়ে গাছে উঠতেই পারে। এতে মন খারাপ করার কিছুই না। সবই আল্লাহর ইচ্ছা ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৩
বাংলার জামিনদার বলেছেন: জনাব আপনি ভুল প্রশ্ন করেছেন। হুজুর যাই করুক, তাতে ভুল ধরা যাবেনা। কিছু কইলেই কইবো শয়তানের ধোকাতে পরছিলো, আর তা পরতেই পারে, তাই না???