নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বর্ষায় সালথা গ্রামে

১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে গ্রামের প্রকৃতি আমায় বেশি টানে।

খালের দুপাশে নাম না জানা ফুলের সৌরভ, শ্যাওলার গন্ধ,
এমনকি পাট পচা গন্ধের মধ্যেও মাদকতা আছে।
এক জায়গায় অনেক গুলো কচুরিপানা জমে আছে,
সেখানে একটা হলুদ রঙের সাপ দেখলাম।
গ্রামে না এলে এই দৃশ্যটা জীবনে দেখা হতো না।

খালের নাম দেবজানি।
খালের পাশে একটা বাড়ি, বেশ ছিমছাম, পরিস্কার।
উঠানের চারপাশে নানান রকম গাছ। একপাশে হাঁস মূরগীর খোয়াড়।
খালের অন্য পাশে হিন্দুপাড়া। যেতে হয় বাশের সাকো পার হয়ে।
একটা মাত্র বাঁশ পায়ের নিচে, আর একখানা বাঁশ ধরে সামনে এগিয়ে যাওয়া।
সাঁকো পার হওয়ার সময় দেখলাম, স্বচ্ছ জলে অনেক গুলো মাছ।
এপাড়ার জীবিকা মাছ ধরা, জাল বোনা আর নৌকায় আলকাতরা লাগানো।
বড় করে দুর্গাপূজা হয়।

দেবজানির দুপাশে ফুটে থাকে, নাম না জানা অনেক ফুল।
আকাশ ভরা মেঘ। ঝেঁকে বৃষ্টি নামবে যেকোনো সময়।
প্যান্ট গুটিয়ে, হাতে ছাতা নিয়ে আমি হাঁটছি! কাঁচা রাস্তা।
কাঁদায় পা ঘেঁথে যায়। খালের দু'ধারে প্রচুর ফড়িং ওড়াউড়ি করছে।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খালের নাম দেবজানি, তোমায় ভালো জানি ... ...
......................................................
মেঘলা বিকেলে ভালোবাসার ছোঁয়া
দেবজানির দুপাশে ফুটে থাকে,
নাম না জানা অনেক বুনো ফুল।
দমকা হাওয়ায় পাপড়ি মেলে ডাকে,

উড়িয়ে দিয়ে কাজল কালো চুল।
আকাশ ভরা মেঘের আনাগোনা,
কাজল রঙে ঢাকল নীলিমার কোণ।
মেঘের ডাকে যায় যে কানে শোনা,
প্রিয়জনের গোপন আগমন।

ঝেঁকে বৃষ্টি নামবে যেকোনো সময়,
থমথমে এক মায়াবী পরিবেশে।
বুনো ফুলের গন্ধে জাগে প্রণয়,
হারিয়ে যাবে আজকে কোন দেশে!

প্রথম ফোঁটা স্পর্শ করে গালে,
দেবজানি চোখ বুজে নেয় সুখে।
বৃষ্টি নামে মেঘের তালে তালে,
ভালোবাসা জাগে হৃদয়ের বুকে।

হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেম তারে,
ভিজল দুজন মিষ্টি বরিষণে।
নাম না জানা বুনো ফুলের ধারে,
প্রেম ঝরে আজ মেঘলা দিনের ক্ষণে।

সিক্ত চোখের মায়াবী ওই চাওয়া,
মিশে গেল বৃষ্টির প্রতি ফোঁটায়।
চিরতরে এমন করেই পাওয়া,
মন পাখিটা থাকুক ভালোবাসার সুতোয়।

২| ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি বর্ষাকালে প্রকাশ হলে বেশি ভালো হতো ।

৩| ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

অধীতি বলেছেন: বর্ষার কবিতা ও প্রকৃতিতে মাদকতা আছে। শীতের দ্বারপ্রান্তে এসে বর্ষা নিয়ে স্মৃতিকাতর হওয়াটা দারুণ।

৪| ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২২

সাইফুলসাইফসাই বলেছেন: কবিতাখানি খুব ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.