| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য হচ্ছে না
ইচ্ছে এখনই চলে যাই!
ট্রেনে না বাসে যাওয়া সহজ, তুমি বললে
দুটোই কঠিন অনেক সময় লাগে।
আরো বললে জানুয়ারি মাসের
প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে
আমি রাজি হই, কিন্তু মন খারাপ
হয়ে যায়; এতো দিন কীভাবে কাটবে
আবার কী না কী ঘটে যায়
আবার ভাবি তোমার সাথে দেখা করলে
পরিপাটি হয়ে যেতে হবে
কারণ এখন আমার পরনের পোশাক
সব পুরনো হয়ে গেছে
নতুন কিছু জামা কিনতে হবে
অর্থের প্রয়োজন জমা করছি
কিছু কিছু প্রতি মাসে মাসে।
ছোট জব, অল্প স্যালারি
হিসেব করে চলি তবুও পকেট খালি।
হে আল্লাহ প্রাচুর্য বাড়িয়ে দাও
সে যদি উত্তম হয় পাইয়ে দাও।
নিশ্চয় তুমি এলে হবে কল্যাণকর দিন
তোমার সাড়া পেলে জেগে ওঠে হৃদয়।
উত্তরা, ঢাকা।
১৫.১১.২০২৬
১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৭
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন
২|
১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৭
ডি এইচ তুহিন বলেছেন: তোমার ডাকে সাড়া পেলে জেগে উঠে হৃদয়। সুন্দর লাইন
১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
৩|
১৬ ই নভেম্বর, ২০২৬ ভোর ৫:০৫
সুলাইমান হোসেন বলেছেন: হে আল্লাহ।প্রাচুর্য বাড়িয়ে দাও।আমিন।
আল্লাহ আমাদের মনের নেক আশা কামনা পূর্ণ করে দিন আমিন
১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:২৫
শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা!!
আল্লাহ সব পাইয়ে দিক মনের ইচ্ছাগুলো!!!