নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আহমেদ শাওন

....।

সমালোচক মশাই

আমি দুনিয়ার আইলসা একটা ছেলে। সারাদিন খাই ঘুমাই। আর গেম খেলি। আর ইচ্ছা হলে মাঝে মাঝে লেখালেখি করি। আমার একখান ফেইসবুক আইডি আছে। নাম সাব্বির আহমেদ শাওন।

সমালোচক মশাই › বিস্তারিত পোস্টঃ

উন্নতি

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

সেদিন ফ্রেন্ড এর দোকানে বসে আছি। দেখি দোকানের বাহিরে একটা ছেলে দাড়িয়ে আছে। বয়স বেশি না ৮-৯হবে। খালি গায়ে। তার চোখ আটকে আছে দোকানের রন্ঙিন পর্দায়। সে মনোযোগ দিয়ে টিভিতে চলা হিন্দি গান দেখছে। ফ্রেন্ড বললো 

-কিরে কি চাস?

-কিছু না । খালি বোতল আছে? থাকলে দ্যান না।

-বোতল দিয়ে কি করবি?

-বেচুম।

আমার ফ্রেন্ড তাকে ৩টা খালি বোতল দিলো। সে সাথে সাথে বললো থ্যাংকইউ। আমরা দুই জন ই বেকুব হয়ে গেলাম। এই পিচ্ছি পোলাও থ্যাংকস দেয়া শিখে গেছে। আমার ফ্রেন্ড জিজ্ঞাস করলো বল তো থ্যাংকইউ মানে কি? পিচ্ছি বললো অর্থ না জানলে আমার সাথে কথা কইতে আইছে ক্যা? সে আমাদের দুইজন কে দ্বিতীয় দফা স্পিকার বানিয়ে ড্যাং ড্যাং করে হেটে চলে গেলো।

…

…

…

আজ হুমায়ুন আহামেদ স্যার এর কথা খুব মনে পরছে। তিনি বলে গেছিলেন বাংলাদেশের গ্রামের মানুষ কথায় কথায় থ্যাংকস বলা শিখে নি তাদের নীরব হাসি কেই থ্যাংকস হিসাবে ধরে নিতে হবে।

স্যার আজ বেচে থকালে দেখে যেতে পারতেন বাংলাদেশের মানুষের কতো উন্নতি হয়েছে । মিস ইউ স্যার। যেখানেই আছেন খুব ভালো আছেন আশা করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.