নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাফায়েত আলম

সাফায়েত আলম › বিস্তারিত পোস্টঃ

আমরা কোথায় যাচ্ছি?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪২

দেশের এই করুন পরিস্থিতিতে আমরা আজ সবাই চিন্তিত ও উৎবিগ্ন। আমরা যাচ্ছি কোথায়? সামনে না পিছনে? সবাই তো সামনে যেতে চায়। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে তার ভাল চায় না, উন্নতি চায় না। কিন্তু আমরা একেবারে যেন ভিন্ন গ্রহ থেকে আসা কোন প্রাণী। নামে মাত্র মানুষ কিন্তু মানুষের গুণাবলি আমাদের অনেকের মধ্যেই অনুপুস্থিত। কিন্তু এর দায় কার? আমি ভেবে পাই না।এর জন্য কেউ এককভাবে দায়ী নয়। আমার তো মনে হয় আজকের এই পরিস্থিতির জন্য আমরা সবাই দায়ী। তবে, প্রথম দায় হচ্ছে আমাদের রাজনীতিবিদদের। কারণ, যারা রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতায় যায়, তারাই তো রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্রের ভাল মন্দ নিদ্ধারন করবে। এটাই তো তাদের প্রথম ও প্রধান কাজ। কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে না।
কেন আমি বলছি যে আমরা সবাই আজকের পরিস্থিতির জন্য দায়ী? কারণ, আমরা সবাই রাজনীতিবিদ। ছাত্র, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, শ্রমিক থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত সবাই আমরা রাজনীতি করি। রাজনীতি করতে গিয়ে আমরা আজ বিভক্ত। এই বিভক্তই আমাদের নিজেদের মধ্যে শত্রুতার সৃষ্টি করেছে। এই অপ্রয়োজনীয়, সামান্য লোভের মোহে আদর্শ বিক্রি করে রাজনীতি করতে গিয়ে আমরা আমাদের ৬০-৭০ ভাগ সময় নষ্ট করি। ফলে, আমরা আমাদের নিজস্ব কাজে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি না বা করি না । আর এর জন্যই আজ আমরা পিছনের দিকে যাচ্ছি। আমাদের যার যা কাজ, তা যদি সততা, আদর্শের মধ্য দিয়ে সঠিকভাবে পালন করি, তাহলেই কেবল আমরা বাংলাদেশকে একটা উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখতে পারি, অন্যথায় নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


২৭ শে জানুয়ারী, ওবামা ভারতে ৪ বিলয়ন ডলারের চুক্তিতে সই করেছেন; সেদিন বাংলাদেশে ১০/১২ টি যান বাহন ভেংগেছে সন্ত্রাসীরা।

বাংগালীদের রাজনৈতিক ধারণায় ভুল আছে।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

সাফায়েত আলম বলেছেন: বাঙ্গালীদের রাজনীতির ধারণা ভুল—একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.