নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

yet optimism beyond the reality.....

a man who tries to be honest......just can't keep up all the time....

সজীবনাজ

সজীবনাজ › বিস্তারিত পোস্টঃ

অনুভব

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

আঙুলে আলতো ছুঁলে তোমায়
কেন জাগে শিহরণ?
শরীর কি জানে মনের ইতিহাস?
তোমার এঁটো কাপে
ঠোঁট ছোঁয়ালে কেন
শরীর জুড়ে সাইরেন?

মাথার উপরের নীল ছাদে
চাঁদের ঝাড়বাতি ঝুলে আছে
রাতের পর রাত পেরোলো ঘুমহীন,
ভাবনারা জট পাকালো
মন মাকড়সার জালে।

ধুলোময় পথ মাড়িয়ে তোমার
পা দুটো হোক না মলিন
আলোর আবীরে ছুঁয়ে দেব সিঁথি
ভাবনার বুক চিরে
চলুক না সুখের তরী
আজ, কাল, আরও কিছুকাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.