নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pyzama.blogspot.com

সালেহ মুহাম্মাদ

সালেহ মুহাম্মাদ › বিস্তারিত পোস্টঃ

সখী ভালবাসা কারে কয়

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭

আমার পালপেটিশন হইতেসিল। বিকালটি খুব সম্ভাবনাময়। বাতাস আছে। হালকা হালকা। রোদ - গাঢ় সোনালী। সোনালী তে কমলা ভাব প্রকাশিত। আকাশ ঘনশ্যাম।
আমি ভাবলাম সখি ভালবাসা কারে হয় আর সখি মোবাইলে কথা বলতে বলতে দৌড়াচ্ছিলেন। তাই লম্বা বন্ধুটি বললেন যে,
- বন্দু আগুন লাইগা গেছে
তার কন্ঠে উল্লাস।
এমন ঘটবে আমি জানতাম। আজকে একটি সম্ভাবনাময় বিকাল।
সখি যাতনা কাহারে বলে ? সখি ভাবনা কাহারে বলে ? সখি দৌড়ান। যেন এটা হল্লা নদীর পার।
হল্লা নদীর পারে সম্ভাবনাময় বিকাল ঘটমান রয়। হুহু্ করে বাতাস। বাতাস যেন বলে “ওগো”। তারপর আর কিছু বলে না।
উর্ধাচলে দুর্যোগ। মেঘ গাঢ় ধূসর। মাঝে মাঝে আগুনের মত লাল। আমার মনে হইল আজকে শিলাবৃষ্টি হইব ওদিনের মত। আর সখির বয়ফ্রেন্ড তাকে কোলে নিয়ে দাড়িয়ে ছিলেন বলে ভার্সিটির সবাই খুব হাসতেসিল – সখী যাতনা কাহারে বলে?
অনেকগুলো ফায়ার সার্ভিসের গাড়ি আসছে। লম্বা বন্ধুটির হাঁটা চলার মাঝে একটা উৎসবের ভাব। সখীর মাঝে অস্থিরতা। বয়ফ্রেন্ড বন্দী রইছেন। লম্বা বন্ধুটি দেখলাম ফায়ারম্যানদের সবার নাম জানে। আমি বিস্মিত হই নি। বন্ধুটির বরবারই দেখসি লিংকাপ ভাল।
খুব সম্ভাবনাময় হতে থাকে বিকেলটি। মেঘ থমথম করতেসে। বাতাস খুব গম্ভীর আর শীতল। চারটে ফড়িং উড়তেসে। লম্বা বন্ধুটি একটা ফায়ারম্যানের সাথে দাড়িয়ে গল্প করছে। উভয়ের হাতে সিগারেট।
সখী আমায় হেরিলেন নয়নে। তার চোখে কাজল। হায়! সখী যাতনা কাহারে বলে?
তিনি এসে জিগেশ করলেন তার বয়ফ্রেন্ডের সাথে কখন কি দেখা হইছিল না কি জানি। আমি অত খেয়াল করছিলাম না। আমি দেখতেসিলাম তিনি যা বলেন তা তার ভংগিতে প্রকাশ পায় না। কথা থেকে ভংগিমায় তিনি ভিন্ন থাকেন।
আমার যাতনা বাড়ে। পালপিটিশন বাড়ে। তাই চুপ কইরে থাকি বলে সখী অবাক হন। অথবা তার ভংগিমায় তেমনটি লাগে। তার অবাক হবার ভংগিমা। সখী যাতনা কাহারে বলে?
একজন ফাবারম্যান এসে আমাদেরকে সইরে যেতে বললেন। লোকটিকে ভীত মনে হইল। লম্বা বন্ধুকে বললাম
- আগুনের অবস্থা কি বুঝস?
বন্ধু বললেন যে আগুনটি সম্ভাবনাময়। তাই সকলে উদাস হল।
কিন্তুর সখীর ভংগিতে উদাসীন্য প্রকাশ পায় নাই। হল্লা নদীর পাড়। তার বন্দী বয়ফ্রেন্ড। আগুন আর দুর্যোগপূর্ণ আকাশ। নদীতে জল কাল। অতলান্তিক। সখী আগুন দেখতেসেন। তার ওড়নায় বাতাস। বাতাসে আগুনটির সম্ভাবনা বাড়ছে। তার চোখে জল। ফায়ারসার্ভিসের গাড়িতে জল। আবার এই যে আওয়ার হাইপোথেটিকাল হল্লা নদী – ওতেও তো জল। তারপরো যে আগুনের সম্ভাবনা কমে না। সখী ভালবাসা কারে কয়?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

বিজন রয় বলেছেন: সে যে কেবলি যাতনাময়।
++++

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪

সালেহ মুহাম্মাদ বলেছেন: সে যে কেবলি যাতনাময়.....

২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

নুর আমিন লেবু বলেছেন: সখী ভালবাসা কারে কয়?
ভাল লাগল

৩| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন: সখী ভালবাসা কে কয়???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.