| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম রাজনৈতিক দর হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ। ১৯৭২ সালের শেষ ভাগে জাসদ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন দেশে সে দলটিই প্রথম রাজনৈতিক দল এতে কোন সন্দেহ নাই।
জাসদের সৃষ্টি নিয়ে নানা বিতর্ক আছে। একটি স্বাধীন দেশকে অস্থিতিশীল করার জন্য জাসদের ভুমিকা প্রশ্নের সম্মুখীন। জাসদের জন্মদাতা বা ধারনার প্রবক্তা হিসেবে যিনি পরিচিত সে সিরাজুল আলম খানের একটি রাজনৈতিক বিশ্লেষন বা ভবিষ্যত বানী ছিলো। তিনি আশির দশকের প্রারম্ভে জাসদ নিয়ে উনার মতামত দিয়েছিলেন এভাবে, ” পুরানো রাজনৈতিক দল হিসাবে , নিরাকরণের নিরাকরণ প্রক্রিয়ায় জাসদের বিলুপ্তি ঘটবে “।
উনার এ ভবিষ্যতবানী আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সফলভাবে দৃশ্যমান। সিরাজুল আলম খান একজন রাজনৈতিক গবেষক। জাসদ নিয়ে উনি যা বলেছিলেন তা চরম বাস্তব।
এ কথাটাই একটু ঘুরিয়ে আওয়ামী লীগের বিষয়ে বললে অনেকেই বাকা চোখে তাকাবেন সে বিষয়ে কোন সন্দেহ নাই। কিন্তু অতি সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষনার পর এটা ভেবে দেখা দরকার।
রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণে সভাপতি হিসেবে বর্তমান লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হিসেবে মহানগরের বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদকে এবং উত্তরে সভাপতি হিসেবে সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত মো. সাদেক খানের নাম ঘোষণা করেন।
ঢাকা মহানগরের উত্তর অংশের যারা নেতৃত্ব দিবেন অর্থাৎ সভাপতি ও সাধারন সম্পাদক তাদের দুজনেরই রাজনৈতিক অতীত কখনো আওয়ামী বান্ধব বলে স্বীকৃতি দেয়না।
মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমতউল্লাহ এমপি এক সময় জাতীয় পার্টির প্রভাবশালী নেতা ছিলেন। পর পর দুই বার তিনি জাতীয় পার্টির মনোনয়নে এমপি হয়েছিলেন। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন রহমতউল্লাহ।সে হিসেবে তিনি আওয়ামী লীগের এমপি হলেও উনার রাজনৈতিক অতীত আওয়ামী ঘরানার সঙ্গে যায় না।
এরপর একই কমিটির সাধারন সম্পাদক যিনি হয়েছেন উনার রাজনৈতিক অতীত আরও ভয়াবহ। ঘোষিত মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক সাদেক খান এক সময় ফ্রিডম পার্টির আলোচিত নেতা ছিলেন।
১৯৯৪ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগদান করেন সাদেক খান। মোহাম্মদপুর রায়ের বাজার এলাকা থেকে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন তিনি। সাবেক এমপি মকবুল হোসেনের কল্যাণে পরবর্তীতে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি হন সাদেক খান।
বঙ্গবন্ধুকে হত্যার পর রাজধানী জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ফ্রিডম পার্টি। বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতেও হামলা চালায় তারা। আর তখন ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ গোটা রাজধানীতে ফ্রিডম পার্টির প্রভাবশালী নেতা ছিলেন মহানগর ঊত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।
বাঙ্গালী অতীত বিস্তৃত একটি জাতি। নিজেদের উদারতার জন্য অতীতের অনেক ঘটনাই বাঙ্গালী দ্রুত ভুলে যেতে পারে। কিন্তু ফ্রিডম পার্টির একজন নেতা যাদের হাতে এখনো জাতির জনকের রক্ত লেগে আছে তাদেরকে এভাবে পুনর্বাসন করা কতোটা উদারতার পরিচায়ক তা ভেবে দেখতে হয়।
শুরুতে যেভাবে বলা হয়েছিলো নিরাকরনের নিরাকরন প্রক্রিয়া কি তবে আওয়ামী লীগের মধ্যে ও শুরু হয়ে গেলো। ধীরে ধীরে কি আওয়ামী লীগ নিজের ঐহিত্য হারিয়ে বৈশ্বিক মতাদর্শে বিলীন হয়ে যাচ্ছে?
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩
শাভেজ বলেছেন: অসুবিধা কোথায়? ফ্রিডম পার্টির নেতা যদি আওয়ামী লীগের কান্ডারী হতে পারে তাহলে কেন এদের ধরে এনে বিচার করতে পারছে না। আপনি একটু চেষ্টা করুন।
২|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৩
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ এখন 'চেইন ব্যবসা'য় নেমেছেন; পদ কিনে নেন, এলাকায় নিজের ব্যবসা গড়ে তোলােন; রাজনৈতিক পিরামিড ব্যবসা
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২
শাভেজ বলেছেন: তাহলে নামটাও পরিবর্তন করে ফেলুক কি বলেন?
৩|
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯
শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23
অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।
ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।
৪|
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭
বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।
হালা ফকিন্নি।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
"সিরাজুল আলম খান একজন রাজনৈতিক গবেষক। জাসদ নিয়ে উনি যা বলেছিলেন তা চরম বাস্তব।"
শুদ্ধ হবে, উনি রাজনৈতিক "গো-বেষক"
-এই বেকুব, ইন্টারমিডিয়েট পাশ করার পর, ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকে, মধুর ক্যান্টিনে খেয়ে আর আড্ডা মেরেছে; কোনদিন বই'এর পাতা উল্টায়ে দেখেনি; যুদ্ধের সময় ভারতে গিয়ে 'র'এর বালচাল ট্রেনিং নিয়ে, বাংলাদেশের পাছায় বাঁশ দিয়েছে; শেখ সাহেবের খেয়ে দেয়ে উনার জন্য কবর খুঁড়েছে, এই ইডিয়ট