নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলায়কুম

আসসালামু আলায়কুম

আব্দুস সালাম আজাদী

আসসালামু আলায়কুম

আব্দুস সালাম আজাদী › বিস্তারিত পোস্টঃ

পেশাব পায়খানা করে দিবে, কিন্তু পরিস্কার করার জন্য বাবা মা পাশে থাকবেনা

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬


আমার মেয়েদের কে বল্লামঃ মা, তোমরা যখন ছোট ছিলে বেডে, ফ্লোরে, এখানে সেখানে এমন কি গায়েও পেশাব পায়খানা করে দিতে। আমরা বাবা মা তোমাদের মুখে একটা চুমু এঁকে দিয়ে সেই দূর্গন্ধ যুক্ত পেশাব পায়খানা পরিস্কার করে দিতাম।

এখন আমাদের কথা শুনতে ও হয়ত মন চায়না।

একদিন তোমরা যখন বৃদ্ধ হয়ে যাবে, আবার ছোট বেলার মতই হয়ত বেডে পেশাব পায়খানা করে দেবে, কারণ ছোট মানুষের চেয়েও দূর্বল ও অসহায় হয়ে যাবে তুমি। তখন দেখবে তোমাদের চার পাশে তোমাদের কলিজার টুকরা ছেলে, মেয়ে, নাতি নাতনী অনেকেই থাকবে, যাদের জন্য কীই না করেছো জীবনে। তারা দেখবে তুমি পেশাব পায়খানা করে ফেলেছো। ওরা কেও বকা দেবে, কেও নাক ধরে বমি করতে করতে পালিয়ে যাবে। তুমি লজ্জায় কুঁকড়ে থাকবে। সবাই গাল মন্দ করছে। হঠাৎ তোমার মনে হবে সেই ছোট কালের বাবা মার কথা।

মুখে হাত বুলিয়ে দেখবে সেখানে আজ চুমার দাগ লেগে রয়েছে। কিন্তু সারা ঘর, সারা বারান্দা, সারা দুনিয়া তন্ন তন্ন করে খূঁজে সেই বাবা মা কে আর কোথাও খুঁজে পাবেনা। তোমার চোখ পানিতে ভাসতে থাকবে। আর লজ্জায় কুঁকড়ে থাকবে। মনে মনে কত কথা বলতে চাইবে, কেও শুনতে চাইবে না তোমার মত বুড়ো মানুষের ফাও কথা। শুধু তোমার কান দুটোতে ঢুকতে থাকবে অশ্রাব্য কত শক্ত শব্দ সমূহ...............

আমি দেখলাম আমার বাচ্চাদের মুখ ফ্যাকাশে হয়ে গেলো, আমিও লন্ডনে থাকতে আমার বাবা যে খাটে থাকতেন, তার পাশে বসে গেলাম...............

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাস্তবতা অনেক নির্মম।

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

আব্দুস সালাম আজাদী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫২

শাহরিয়ার খান রোজেন বলেছেন: সারা বাংলা

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

আব্দুস সালাম আজাদী বলেছেন: বুঝলাম না, তার পরেও অনেক ধন্যবাদ

৩| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৪

তোমোদাচি বলেছেন: এসব কথা বাচাদের মনে করিয়ে দেওয়া উচিত মাঝে মাঝে, আর সেই সাথে আমাদের উচিত আমাদের বাবা মায়ের সাথে আন্তরিক ব্যাবহার করতে।
কারণ বাচ্চারা শুনে শেখে না, দেখে শেখে

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

আব্দুস সালাম আজাদী বলেছেন: ঠিক বলেছেন ভাই। এই জন্য অনেক খরচ ও ঝামেলা মাথায় নিয়ে ওদের দাদা দাদি দেখাতে নেই, যাতে আমার ব্যবহার ওরা দেখে শেখে। অনেক ধন্যবাদ আপনাকে

৪| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৩

সোহানী বলেছেন: ভালোলাগা......

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

আব্দুস সালাম আজাদী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৫| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৪

মাঘের নীল আকাশ বলেছেন: ভাল লিখেছেন

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

আব্দুস সালাম আজাদী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৬| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৬

মিনহাজুল আবেদিন বলেছেন: ربي الرحمهما كما ربيانى صغيرا

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

আব্দুস সালাম আজাদী বলেছেন: جزاكم الله خيرا، أخي الكريم

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.