| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন …ছুটি পেয়ে যাব ঘুরতে… তোমার শহরে...
সেদিন … দেখা হবে না … বাসে থাকবো নাইটে …
সেলফোনের ওপাশে তুমি … বিজয়ের বার্তা পাবে…
আমি বলবো না …তুমি আছো নার্ভাস নাইনটি নাইনে…
খুব সকালে মুগ্ধতা নিয়ে নির্ঘুম আমি নামবো…
ঘুম ভেঙ্গে তুমি স্নানে যাবে ফোন ধরার পরে…
আমি একটা চায়ের দোকানে দাড়াবো…
বরাবরের মত বসার জায়গা না পেয়ে…
রিক্সা নিয়ে যাব একটা সস্তা হোটেলে …
যেখানে প্রবেশাধিকার থাকবে না তোমার…
ভারী ব্যাগটা রেখে গোসলে যাবো আমি…
ভেজা অবস্থায় ফোন তুলে ধমক শুনব
পেটে যখন ক্ষুধা …তখন পাবো দেখা- হেটে আসছ তুমি
এত সাবধানি সাজে… তবু কপালের টিপ- উঠে উঠে আসছে
স্মার্টলি ঢঙ্গে বলবে তুমি- “চলো নাস্তা করি” …
আমি বলবো “ওকে” -মুখে ক্ষ্যাত মার্কা হাসি
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৫
সৌরভ_শাহনূর বলেছেন: ধন্যবাদ ভাই্য়া ![]()
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৪
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর লিখসো সৌরভ।