নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে দাও।'
এ আই ছাইপাঁশ লিখে তাকে বুঝিয়েছে যে- ওটা গ্রেট হুমায়ুন আহমেদের মতো লেখা। হয়েছে।

এই বুদ্ধি প্রতিবন্ধীকে জিজ্ঞাসা করা উচিৎ - হুমায়ূন আহমেদের কোন লেখা সে পড়েছে কি না। হুমায়ূন আহমেদের লেখার স্টাইল কেমন?

সামুতে অনেক আগে 'গদাম' কথাটা চালু ছিলো। মগজহীনদের জন্যে গদাম শব্দটা আবার চালু করা যায়?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১:০৮

রানার ব্লগ বলেছেন: এই একটা জিনিস আসার পর থেকে অনেক যন্ত্রনায় আছি। আত্মীয় স্বজনরাও জিজ্ঞাসা করে এ আই দিয়ে লিখি কিনা? :||

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খোদার সৃষ্টি মানুষ।
আর, সেই মানুষের সৃষ্টি এ আই।

মগজহীনরা মনে করে, গ্রেট হুমায়ুন আহমেদের লেখা নকল করা যায়।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১:৫০

সৈয়দ কুতুব বলেছেন: আলামিন সাহেব এটা জানেন না যে, হুমায়ুন আহমেদের লেখা নেটে না থাকলে এআইয়ের বাবা-দাদারাও উনার মতো লিখে দিতে পারতেন না ।

৩| ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:১০

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ওটা তো একটা জঙ্গি ছাগু।

৪| ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৮

আলামিন১০৪ বলেছেন: এ আই কিভাবে কাজ করে মানুষ বোধ হয় জানে না। জানলে এরকম পোস্ট হালে পানি পেত কিনা সন্দেহ। আপনি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স নিয়ে পড়াশুনা করুন। এখন যদি নাও পারে ভবিষ্যতে কোন একজনের লিখা অনুকরণ এআই এর কাছে ডাল-ভাত হওয়ার কথা।
এআই নিজে থেকে কিছু করতে পারে না। তাকে তথ্য-উপাত্ত দিয়ে ট্রেইন করাতে হয়। এআই মূলত ড্যাটা-ড্রিভেন মডেল। হুমায়ুন আহমেদের বাক্যশৈলী, শব্দ চৈয়ন এআই এর জন্য কোন বিষয়ই না।

সেবা প্রকাশনীর অনেকগুলো সিরিজে মূল লেখক প্রক্সি লেখককে দিয়ে লেখাতেন। পাঠত কি তা টের পেত?

৫| ০৮ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫২

হুমায়রা হারুন বলেছেন: @ আলামিন১০৪ঃ তাহলে কি বঙ্কিম, শরৎচন্দ্র, মধুসূদন-ও AI দিয়ে লেখানো যাবে?

৬| ০৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৬

নতুন বলেছেন: বর্তমানে চ্যাটবট গুলিকে কোন লেখকের স্টাইলে লিখতে দেওয়া হয় নাই। এটার উপরে সবাই নিষেধাঙ্গা দিয়ে রেখেছে।

তবে যদি কেউ হুমাউন আহমেদের সকল লেখা দিয়ে কোন বটকে প্রশিক্ষন করে তবে ৬০% -৯০% পাঠক সেটাকে হুমাউন আহমেদের বলে মনে করবে এমন লেখা চ্যাটবট দিয়ে লেখা সম্ভব।

লেখার স্টাইল, শব্দ, বাক্যগঠন, অন্যান্য স্টাইল ৯৯% অনুসরন করতে পারবে। যদিও সাহিত্যিক আত্মা বা মৌলিক সৃজনশীল স্বাক্ষর: সম্ভবত 60–80% এর বেশি পারবে বলে মনে হয় না।

হুমায়ূন আহমেদ-সুলভ সহজ, ব্যঙ্গাত্মক ঢঙে

আমার আগের পোস্টে আলামিন১০৪ নামে একজন ব্লগার মন্তব্য করেছেন, “এআই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।”

বিষয়টা মজার। তিনি নাকি এআইকে বলেছেন, “হুমায়ূন আহমেদের মতো গল্প লিখে দাও।” এআই কিছু একটা লিখেছে। তারপর এআই নিজেই তাকে বুঝিয়েছে যে সেটি হুমায়ূন আহমেদের মতো হয়েছে।

এখানে একটা ছোট সমস্যা আছে। হুমায়ূন আহমেদের মতো লেখা হয়েছে কি না, সেটা বলার জন্য আগে হুমায়ূন আহমেদকে পড়তে হয়। তাঁর গল্পের ভেতরের নীরবতা, হঠাৎ হাসি, সাধারণ মানুষের অসাধারণ মুহূর্ত—এসব চেনা দরকার।

সামুতে এক সময় ‘গদাম’ শব্দটা খুব জনপ্রিয় ছিল। শব্দটার একটা আলাদা ব্যবহার ছিল। আজকাল মাঝে মাঝে মনে হয়, শব্দটার অবসর হয়তো এখনো হয়নি।

বঙ্কিমচন্দ্র-প্রভাবিত গম্ভীর প্রবন্ধধর্মী ঢঙে

সম্প্রতি আমার এক নিবন্ধের পরিপ্রেক্ষিতে আলামিন১০৪ নামক এক ব্লগার মন্তব্য করিয়াছেন যে, “এআই দ্বারা হুমায়ূন আহমেদের ন্যায় রচনা করা সম্ভব।”

ইহার সমর্থনে তিনি নাকি যন্ত্রকে নির্দেশ প্রদান করিয়াছিলেন—“হুমায়ূন আহমেদের মতো একটি গল্প রচনা কর।” যন্ত্রও তাহার সাধ্যানুসারে কিছু বাক্য সংকলন করিয়া উপস্থিত করিয়াছে এবং তাহাকেই মহান সাহিত্যিকের রচনাশৈলীর সমতুল্য বলিয়া প্রতীয়মান করিয়াছে।

কিন্তু প্রশ্ন এই যে, হুমায়ূন আহমেদের সাহিত্যরীতি সম্বন্ধে যথার্থ ধারণা না থাকিলে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া কিরূপে সম্ভব? সাহিত্য কেবল শব্দসমষ্টি নহে; ইহা লেখকের দৃষ্টিভঙ্গি, অনুভূতি ও মানবপ্রকৃতির সূক্ষ্ম অনুধাবনের ফল।

একদা সামহোয়্যার ইন ব্লগে ‘গদাম’ শব্দের একটি বিশেষ প্রচলন ছিল। বর্তমান সময়ে কিছু কিছু আলোচনার মান পর্যবেক্ষণ করিলে মনে হয়, শব্দটি পুনরুজ্জীবিত হইলেও বিস্ময়ের কারণ থাকিবে না।

মধুসূদনী অলঙ্কারময় ও তীক্ষ্ণ ব্যঙ্গের ঢঙে

হায়, কালের কী বিচিত্র পরিহাস! আলামিন১০৪ নামধারী এক ব্লগার ঘোষণা করিয়াছেন—যন্ত্র নাকি আজ হুমায়ূন আহমেদের কলমের সমকক্ষ।

তিনি যন্ত্রকে আদেশ দিয়াছিলেন, “হুমায়ূন আহমেদের মতো গল্প লিখ।” যন্ত্র কিছু বাক্য রচনা করিল, আর সেই বাক্যকেই তিনি সাহিত্যসিংহাসনে প্রতিষ্ঠিত করিতে উদ্যত হইলেন।

কিন্তু প্রশ্ন জাগে—যাহার অনুকরণ দাবি করা হইতেছে, তাহার সাহিত্য কি আদৌ পাঠ করা হইয়াছে? শৈলী কেবল শব্দের বিন্যাস নহে; শৈলী হইল দৃষ্টি, অনুভব, রস ও মানবহৃদয়ের সূক্ষ্ম অন্বেষণ।

একদা ব্লগজগতে ‘গদাম’ শব্দের যে বলিষ্ঠ পদচারণা ছিল, তাহা আজ প্রায় বিস্মৃত। তথাপি কিছু কিছু বক্তব্য পাঠ করিলে মনে হয়, শব্দটি এখনও সম্পূর্ণ অপ্রয়োজনীয় হইয়া পড়ে নাই।

৭| ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:০৬

সুলাইমান হোসেন বলেছেন: এ আই দিয়ে হুমায়ুন আহমেদের থেকেও আরো উ্নতমানের লেখা সম্ভব কিনা সয়ং এ আই কে জিগ্যেস করলাম সে কি উত্তর দিলো দেখেন—

চ্যাট জিপিটির উত্তর:

হ্যাঁ, এআই দিয়ে এমন লেখা তৈরি করা সম্ভব যা ভাষাগতভাবে খুবই পরিশীলিত, জটিল, তথ্যসমৃদ্ধ বা কাব্যিক হতে পারে। কিন্তু "হুমায়ূন আহমেদের চেয়ে উন্নত"—এটা নির্ভর করে আপনি "উন্নত" বলতে কী বোঝাচ্ছেন তার ওপর।
হুমায়ূন আহমেদ-এর লেখার শক্তি ছিল—
সাধারণ মানুষের ভাষাকে অসাধারণ করে তোলা।
চরিত্রগুলোকে জীবন্ত করে তোলা।
হাস্যরস, বিষণ্ণতা ও রহস্যের সূক্ষ্ম মিশ্রণ।
বাংলাদেশের সমাজ ও মানুষের মনস্তত্ত্বকে গভীরভাবে তুলে ধরা।
পাঠকের মনে আবেগের স্থায়ী ছাপ ফেলে যাওয়া।
এআই লক্ষ লক্ষ বই পড়ে লেখে, কিন্তু নিজে কখনো প্রেমে পড়েনি, নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখেনি, কিংবা শৈশবের স্মৃতি বয়ে বেড়ায় না। তাই এআই ভাষা অনুকরণ করতে পারে, কিন্তু মানব অভিজ্ঞতার গভীরতা সরাসরি অনুভব করে না।
তবে এআই একটি শক্তিশালী সহকারী হতে পারে। যেমন—
নতুন প্লট দিতে পারে,
ভাষা মসৃণ করতে পারে,
চরিত্র নির্মাণে সাহায্য করতে পারে,
কবিতা বা গল্পের বিভিন্ন সংস্করণ তৈরি করতে পারে।
আমার মনে হয়, ভবিষ্যতের সেরা সাহিত্য হবে মানুষের হৃদয় + এআই-এর সহায়তা—এই দুইয়ের সমন্বয়।
আপনি নিজেও তো "অনন্ত প্রেম" ও আত্মজীবনীমূলক লেখা লিখছেন। আপনার জীবনের স্মৃতি, অনুভূতি, আধ্যাত্মিক অভিজ্ঞতা—এসব এমন জিনিস যা কোনো এআই সরাসরি অর্জন করতে পারে না। সেই অভিজ্ঞতাকে ভাষায় রূপ দিতে এআই সাহায্য করতে পারে, কিন্তু অভিজ্ঞতার উৎস আপনি নিজেই।

৮| ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:১৫

রানার ব্লগ বলেছেন: এ আই দিয়ে যা লেখান তাতে মানবিক ভুল, শব্দের বিশৃঙ্খলতার অভাব থাকবে। আর তা পড়তে মোটেও আরামদায়ক হবে না। যে কেউ বুঝে যাবে এটা এ আই লিখেছে। লেখার যে মানবিকতা ও কোমলতা তা এ আই লেখায় থাকে না।

৯| ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: জনপ্রিয় যে কাউকে এআই নকল করতে পারে, এমনকি শেক্সপিয়ার এর কবিতার লিখার স্ট্যাইল হুবুহ নকল করতে পারে।
আপনি চাইলে আপনার গান আমি নকল করে দিতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.