নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

ইউনুসনামা-২

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২



ইউনুস সরকার তাঁর আমলে যে ডিভাইড এন্ড রুলের নীতি গ্রহণ করেছিল, এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে যে ভয়া*বহভাবে পড়েছিল, এর চেয়ে কম ভয়া*বহ প্রভাব পড়েনি আমাদের সামাজিক অঙ্গনে। সামাজিক ও আন্তরিকতার বন্ধনগুলোও কেঁপে উঠেছিল, নষ্ট হয়েছিল এই কথিত ইন্টেরিমের শাসনামলে। নষ্ট হয়েছিল বা ভেঙ্গে গিয়েছিল ব্যক্তিগত সম্পর্কগুলোও।

কথা ছিল লীগের পতন যাদের হাতে ঘটেছিল, তাদের ভিতরে থাকবে একটা ঐক্য। কিন্তু সেই ঐক্য বিনষ্ট হয়েছিল মূলত ইউনুস সরকার, জামাত ও এনসিপির হাতেই।

ইউনুস সরকার ও তাঁর সমর্থকেরা যখন 'পাঁচ বছর, পাঁচ বছর' শোরগোল তুলেছিল অনির্বাচভিতভাবে থেকে যাওয়ার জন্য, সেটাকে সফল করার জন্য যখন জামাত ও এনসিপির মতো ডানপন্থী ও র‍্যা*ডিকেল দলগুলোকে প্রধান মিত্র মনে করেছিল, যখন কিনা দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপিকে আগ্রাহ্য করে জামাত-এনসিপির মতো দেশবি*রোধী, মৌলবাদী, পাকিস্তানপন্থী শক্তির হাতে ক্ষমতা তুলে দিতে চেষ্টা করছিল, তখন প্রচুর ডা*নপন্থী, মৌল*বাদী ও উ*গ্র সাম্প্র*দায়িক লোকেরা তাদের সাপোর্টে অনলাইন ও ফলাইনে তুমুল শোরগোল তুলেছিল এসবের পক্ষে। যারা কিনা ভিতরে ভিতরে বা গুপ্তভাবে মৌলবাদী, জামাতি, তারাও অত্যন্ত বাজেভাবে ইউনুস সরকার ও জামাতিদের এজেন্ডার সপক্ষে অবস্থান নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিল ফেসবুকে।

এসব তো সহ্য করা সম্ভব ছিল না বাংলাদেশপন্থী ও গণতন্ত্রপন্থী রাজনীতির সপক্ষের লোকদের। পারিনি আমিও। ইউনুস সরকার, জামাত, এনসিপি- এই তিন গণতন্ত্রবিরোধী, অ-বাংলাদেশপন্থী শক্তির সপক্ষে থাকা প্রচুর র‍্যাডিক্যাল, মৌলবাদী, ছুপা জামাতি লোকজনকে আনফ্রেন্ড করেছি ফেসবুকে, যাদের সংখ্যা ২০০-এর কম হবে না গত দেড় বছরে। এদের মধ্যে অনেকেই ছিল আমার বাল্যবন্ধু, ক্লোজ ফ্রেন্ড, ফ্রেন্ড, প্রাক্তন সহকর্মী, প্রাক্তন রাজনৈতিক সহযোদ্ধা, ভাইব্রাদার, বোন-সিস্টারসহ অনেকেই! নেহায়েত চক্ষুলজ্জার কারণে কিছু মানুষকে সেটা করতে পারিনি…আবার, এর বিপরীতটাও ঘটেছে। ডঃ ইউনুসের সপক্ষে দেওয়া পোস্টে আমি নিয়মিত হাহা দিতাম বলে আমাকেও আনফ্রেন্ড করে দিয়েছিল আমার বাল্যকালের বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, নওগাঁনিবাসি এক ফেসবুকীয় চো*দনা!

এমনটা নিশ্চয়ই ঘটেছে আরো অনেকের ক্ষেত্রে গত দেড় বছরে! এহেন সামাজিক বন্ধন নষ্ট করা, সামাজিক সংকট সৃষ্টির দায়ও অনেকটাই বর্তায় কথিত ইন্টেরিম ইউনুস সরকারের উপরই, তাই নয় কি?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পে-রোলে সিরিয়ার কত?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৫

শেহজাদ আমান বলেছেন: এমন ধরনের কথা লীগের ব্লগারদের থেকে বহুত শুনেছি বাংলাব্লগের সেই ভরা যঊবন ২০১৩ থেকে ২০১৫-তে। যাই হোক, পে রোলের সিরিয়ালের ব্যাপারে আমার মনে হয় জাশি আর এনসিপির বটদেরই ভালো ধারণা আছে! :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৬

নিমো বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: পে-রোলে সিরিয়ার কত
সবাইকে নিজের মত ভাবলে হবে।ছাগলা শা-কির থেকে কত পাস?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৫

শেহজাদ আমান বলেছেন: রাইট, মানুষ নিজে যেমন, তেমনি ভাবে সবাইকে! :)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৫

আমি নই বলেছেন: কোন রাজনৈতিক দল শতভাগ বাংলাদেশ পন্থী?

ডিভাইড এন্ড রুলের খেলা খেলত লীগ। সো কল্ড মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের শক্তি নামে দেশটাকে দুইভাগ করে আজীবন ক্ষমতায় থাকার প্লান করেছিল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৭

শেহজাদ আমান বলেছেন: ন্দেহ নেই, লীগ সেটা করেছিল। তেমনি জাশি আর এঞ্চিপির লোকেরাও যখন বিএনপিকে লীগের সাথে তুলনা দেয়, নব্য ফ্যাসিবাদ বলে, তখন বোঝা যায় ডিভাইড এন্ড রুলে জাশি-এঞ্চিপিও লীগের থেকে পিছিয়ে নেই! :)

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেব যা করেছেন তা ৫০ বছরে কেউ করতে পারবে না ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৭

শেহজাদ আমান বলেছেন: তা কী কী করেছেন তিনি? একটু বললে ভালো হতো!

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪০

আমি নই বলেছেন: লেখক বলেছেন: ন্দেহ নেই, লীগ সেটা করেছিল। তেমনি জাশি আর এঞ্চিপির লোকেরাও যখন বিএনপিকে লীগের সাথে তুলনা দেয়, নব্য ফ্যাসিবাদ বলে, তখন বোঝা যায় ডিভাইড এন্ড রুলে জাশি-এঞ্চিপিও লীগের থেকে পিছিয়ে নেই! :)

ডিভাইড এন্ড রুলের খেলা একমাত্র রুলারের বা শাষকের পক্ষেই সম্ভব। জনগনকে বিভক্ত রেখে তারা যতটা সম্ভব ক্ষমতায় খাকতে চায়, কিন্তু জামাত-শিবির বা এনসিপি কেউইতো ক্ষমতায় নেই আবার ইউনুসও ক্ষমতা দীর্ঘমেয়াদি করেন নাই। সরকারে বিরোধী হিসেবে জামাত-শিবির বা এনসিপির জনগনকে বিভক্ত করে কি লাভ? বরং তাদের লস।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:২৬

কিরকুট বলেছেন: এতোদিন গরীব মানুষের পেট কেটে ডাকাতি করে খেয়েছে। এখন রাষ্ট্রের বুকে বুলডোজার চালিয়ে সাগর চুরি করে। এই হলো ইউনুচ ধামা।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: শুধু ইউনুস নয়, সকল উপদেষ্টারাই দেশের ক্ষরি করে গেছে। এমন কি দূর্নীতিও করেছে। সরাসরি দূর্নীতি করে নাই। ঘুরিয়ে করেছে। ডাস্টবিন শফিকও দূর্নীতি করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.